বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:১০ পূর্বাহ্ন
নোটিশ
ইয়ুথ বাংলা টেলিভিশন ইউকে , ইউএসএ, অস্ট্রেলিয়া ,ফ্রান্স, কানাডা , সিংগাপুর , মালেশিয়াতে স্যাটেলাইটে সম্প্রচারিত টেলিভিশন চ্যানেল যা ২০১৬ সালে বাংলাদেশে অনলাইনে অনুষ্ঠান ও সংবাদ সম্প্রচারের জন্য এনওসি প্রাপ্ত হয়। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

রাঙামাটিতে নিখোঁজ বিএনপি নেতার মরদেহ উদ্ধার

প্রতিবেদকের নাম

রাঙামাটির কাপ্তাইয়ে নিখোঁজ হওয়ার দুই দিন পর রাঙামাটির কাপ্তাই হ্রদ থেকে বিএনপি নেতা মো. মাসুদের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ সোমবার দুপুর ১টার দিকে কাপ্তাই উপজেলার গর্জনটিলা এলাকার হ্রদ থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ, ফায়ার সার্ভিস ও নৌবাহিনীর যৌথ দল।

নিহত মো. মাসুদ (৫০) কাপ্তাই ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বিএনপির সভাপতি ছিলেন।

নিহতের স্বজনরা জানিয়েছেন, মাসুদ প্রত্যেক সপ্তাহে নিজের ইঞ্জিনচালিত নৌকায় করে চাল, ডাল, সবজি ও নিত্যপণ্য নিয়ে বিলাইছড়ি বাজারে বিক্রি করেন। গত শনিবার পণ্য বিক্রি শেষে ফেরার পথে তিনি কাপ্তাই হ্রদে নিখোঁজ হন। ওই দিন বিকেলে গর্জনটিলা এলাকা থেকে তার নৌকাটি উদ্ধার করে পুলিশ।

কাপ্তাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রকৌশলী মো. আবদুল লতিফ জানান, ‘আজ সোমবার দুপুরে গর্জনটিলা এলাকায় মাসুদের মরদেহ ভাসমান অবস্থায় দেখতে পেয়ে স্থানীয় মানুষ পুলিশে খবর দেন। পরে পুলিশ, নৌবাহিনী ও ফায়ার সার্ভিসের কর্মীরা তার মরদেহ উদ্ধার করেন।’

কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মাহমুদুল হাসান বলেন, ‘নিখোঁজ বিএনপি নেতা মাসুদের মরদেহ গর্জনটিলা এলাকার হ্রদ থেকে উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা