শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৬:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
গিটারিস্ট রাসেল খানের মৃত্যু বিকিনি থেকে ঘনিষ্ঠ দৃশ্য—অভিনেত্রীদের অস্বস্তি নিয়ে যে কথা বললেন রাশমিকা মোহাম্মদপুরে ‘মুখে ল’ গ্রুপের সক্রিয় সদস্য দিদার গ্রেপ্তার পৃথক অভিযোগে সৌদির কারাগারে ছিলেন মৃত্যুদণ্ডপ্রাপ্ত নজরুল-সুইটি দীর্ঘ ৯ বছর পর কুয়াকাটায় বিচ কার্নিভাল: সার্বিক প্রস্তুতি পরিদর্শন করলেন সংসদ সদস্য এবিএম মোশাররফ হোসেন পটুয়াখালীতে নিষেধাজ্ঞা উপেক্ষা করে চলছে ইলিশ শিকারের মহোৎসব ‘হাজারো ডিসেম্বর আসবে, কিন্তু শেখ হাসিনা আসবে না’ চট্টগ্রামে প্রধানমন্ত্রী তারেক রহমান এবারের দুর্গাপূজা উৎসবমুখর ও নির্বিঘ্নে অনুষ্ঠিত হচ্ছে: শ্রমমন্ত্রী একদল সীমান্তের ওপার থেকে টাকা দিচ্ছে, আরেক দল দেশে অস্থিরতা তৈরি করছে
নোটিশ
ইয়ুথ বাংলা টেলিভিশন ইউকে , ইউএসএ, অস্ট্রেলিয়া ,ফ্রান্স, কানাডা , সিংগাপুর , মালেশিয়াতে স্যাটেলাইটে সম্প্রচারিত টেলিভিশন চ্যানেল যা ২০১৬ সালে বাংলাদেশে অনলাইনে অনুষ্ঠান ও সংবাদ সম্প্রচারের জন্য এনওসি প্রাপ্ত হয়। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

রাজউকের সাবেক চেয়ারম্যান ইকবালের ১৪ বছরের কারাদণ্ড

প্রতিবেদকের নাম

প্লট বরাদ্দে অনিয়মের দুর্নীতির মামলায় রাজউকের সাবেক চেয়ারম্যান ইকবাল হোসেন চৌধুরীসহ ৮ জনকে ১৪ বছর করে কারাদণ্ডের রায় ঘোষণা করেছেন আদালত।

আজ মঙ্গলবার ঢাকার ৯ নম্বর বিশেষ জজ মো. আব্দুস সালাম এ রায় ঘোষণা করেছেন।

দণ্ডপ্রাপ্ত অন্য আসামিরা হলেন-রাজউকের সাবেক সদস্য (উন্নয়ন) এস, ডি, ফয়েজ, সাবেক সদস্য (পরিকল্পনা) এ কে এম ওয়াহেদুল ইসলাম, সাবেক সদস্য (অর্থ) এস, এম, জাফর উল্লাহ, সাবেক সদস্য (প্রশাসন ও ভূমি) এইচ, এম, জহুরুল হক, সাবেক সদস্য (এস্টেট) মো. রেজাউল করিম তরফদার এবং প্লটের বরাদ্দপ্রাপ্ত শওকত আজিজ ও আশফাক আজিজ।

এ মামলার দুদকের প্রসিকিউটর খন্দকার শামীম হোসেন বলেন, রায়ে আদালত অপরাধমূলক অসদাচরণের অপরাধে আট আসামির ৭ বছর করে সশ্রম কারাদণ্ডের পাশাপাশি ১০ লাখ টাকা করে অর্থদণ্ড করেছেন। অর্থদণ্ড অনাদায়ে তাদের আরও এক বছর করে কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

অন্যদিকে রায়ে অপরাধমূলক বিশ্বাস ভঙ্গের অপরাধে আসামিদের ৭ বছর করে সশ্রম কারাদণ্ডের পাশাপাশি ১০ লাখ টাকা অর্থদণ্ড করেছেন আদালত। অর্থদণ্ড অনাদায়ে তাদের আরও এক বছর করে কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

জামিনে থাকা আসামিরা রায় ঘোষণার সময় তারা অনুপস্থিত ছিলেন। তাই আদালত আসামিদের জামিন বাতিল করে তাদের বিরুদ্ধে সাজা পরোয়ানাসহ গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন।

মামলার বিবরণ থেকে জানা যায়, আসামি ইকবাল উদ্দিন চৌধুরী, এস.ডি, ফয়েজ, এ,কে,এম ওয়াহিদুল ইসলাম, এস, এম জাফর উল্লাহ, এইচ, এম জহিরুল হক ও রেজাউল করিম তরফদার ২০০১ সালের ২৩ অগাস্ট থেকে ২০১৪ সালের ২৩ অক্টোবর পর্যন্ত সময়ের মধ্যে পরস্পর যোগসাজশে অপরাধজনক বিশ্বাস ভঙ্গ করে, ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে বৈধ আবেদনকারীদের সুযোগ না দিয়ে আসামি আসফাক আজিজ রুবেল ও শওকত আজিজ রাসেলকে লাভবান করার মানসে অথবা নিজেরা লাভবান হয়ে রাজউক অনুমোদিত ১০ কাঠার দুইটি প্লট বরাদ্দ দেয়।

এ ঘটনায় দুদকের তৎকালীন উপপরিচালক সিলভিয়া ফেরদৌস ২০১৭ সালের ৮ ফেব্রুয়ারী মতিঝিল থানায় মামলা করেন।

মামলার তদন্ত শেষে ৮ জনকে অভিযুক্ত করে ২০১৮ সালের ৪ সেপ্টেম্বর আদালতে চার্জশিট দাখিল করেন দুদকের তৎকালীন উপপরিচালক মির্জা জাহিদুল আলম।

২০১৯ সালের ২৬ অগাস্ট আসামিদের বিরুদ্ধে চার্জগঠন করে বিচার শুরুর আদেশ দেয় আদালত।মামলার বিচার চলাকালে আদালত ৯ জনের সাক্ষ্য গ্রহণ করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা