শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৭:১৮ পূর্বাহ্ন
নোটিশ
ইয়ুথ বাংলা টেলিভিশন ইউকে , ইউএসএ, অস্ট্রেলিয়া ,ফ্রান্স, কানাডা , সিংগাপুর , মালেশিয়াতে স্যাটেলাইটে সম্প্রচারিত টেলিভিশন চ্যানেল যা ২০১৬ সালে বাংলাদেশে অনলাইনে অনুষ্ঠান ও সংবাদ সম্প্রচারের জন্য এনওসি প্রাপ্ত হয়। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

রাজধানীতে গৃহবধূর মরদেহ উদ্ধার, শরীরে আঘাতের চিহ্ন

প্রতিবেদকের নাম

রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানার হ্যাপি হোমস এলাকার ২২/৫/১, বন্ধু বেকারির গলির আব্দুস সাত্তার মিয়ার বাড়ির একটি ফ্ল্যাট থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। গতকাল শুক্রবার রাতে এ ঘটনা ঘটে।

নিহতের নাম জেসমিন আক্তার বিথী (২৯)। স্বামী আল আমিনের সঙ্গে বন্ধু বেকারির গলির আব্দুস সাত্তার মিয়ার বাড়ির একটি ফ্ল্যাটে ভাড়া থাকতেন তিনি।

এ ঘটনায় আজ শনিবার তেজগাঁও শিল্পাঞ্চল থানায় একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। এতে তিনজনকে আসামি করা হয়। তারা হলেন আল আমিন ও তার ভাই মোক্তার হোসেন। এ ছাড়া মোস্তারের স্ত্রী হালিমা আক্তার।

অভিযোগপত্রে বলা হয়, যৌতুকের ৫ লাখ টাকা দিতে না পারায় স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন তাকে প্রায়ই অত্যাচার করত। ৭ বছর আগে আল আমিনের সঙ্গে জেসমিনের বিয়ে হয়। বিয়ের পর থেকেই যৌতুকের জন্য আল আমিন জেসমিনকে শারীরিক ও মানসিক নির্যাতন করত। গতকাল রাত ৯টা ৭ মিনিটের দিকে জেসমিন ফোন করে তার বাবাকে যৌতুকের টাকার জন্য তার ওপর নির্যাতনের কথা জানায়। কিছুক্ষণ পর রাত সাড়ে ৯টার দিকে জেসমিনের ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচানো অবস্থায় ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।

তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বলেন, রাত ১১টার দিকে কল পেয়ে পুলিশ ২২/৫/১, বন্ধু বেকারির গলির আব্দুস সাত্তার মিয়ার বাড়ির ওই ফ্ল্যাটে যায়। সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় জেসমিনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। তার দুই হাতে ও গলায় আঘাতের চিহ্ন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা