শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন
শিরোনাম
গিটারিস্ট রাসেল খানের মৃত্যু বিকিনি থেকে ঘনিষ্ঠ দৃশ্য—অভিনেত্রীদের অস্বস্তি নিয়ে যে কথা বললেন রাশমিকা মোহাম্মদপুরে ‘মুখে ল’ গ্রুপের সক্রিয় সদস্য দিদার গ্রেপ্তার পৃথক অভিযোগে সৌদির কারাগারে ছিলেন মৃত্যুদণ্ডপ্রাপ্ত নজরুল-সুইটি দীর্ঘ ৯ বছর পর কুয়াকাটায় বিচ কার্নিভাল: সার্বিক প্রস্তুতি পরিদর্শন করলেন সংসদ সদস্য এবিএম মোশাররফ হোসেন পটুয়াখালীতে নিষেধাজ্ঞা উপেক্ষা করে চলছে ইলিশ শিকারের মহোৎসব ‘হাজারো ডিসেম্বর আসবে, কিন্তু শেখ হাসিনা আসবে না’ চট্টগ্রামে প্রধানমন্ত্রী তারেক রহমান এবারের দুর্গাপূজা উৎসবমুখর ও নির্বিঘ্নে অনুষ্ঠিত হচ্ছে: শ্রমমন্ত্রী একদল সীমান্তের ওপার থেকে টাকা দিচ্ছে, আরেক দল দেশে অস্থিরতা তৈরি করছে
নোটিশ
ইয়ুথ বাংলা টেলিভিশন ইউকে , ইউএসএ, অস্ট্রেলিয়া ,ফ্রান্স, কানাডা , সিংগাপুর , মালেশিয়াতে স্যাটেলাইটে সম্প্রচারিত টেলিভিশন চ্যানেল যা ২০১৬ সালে বাংলাদেশে অনলাইনে অনুষ্ঠান ও সংবাদ সম্প্রচারের জন্য এনওসি প্রাপ্ত হয়। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

রাজবাড়ীতে নিষিদ্ধ কারেন্ট জাল ও ইলিশসহ ৭ জন গ্রেপ্তার

প্রতিবেদকের নাম

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ার পদ্মা নদীর বিভিন্ন পয়েন্টে মা ইলিশ সংরক্ষণ উপলক্ষে দৌলতদিয়া নৌ পুলিশের অভিযানে নিষিদ্ধ কারেন্ট জাল ও মা ইলিশসহ সাতজনকে গ্রেপ্তার করেছে দৌলতদিয়া নৌ পুলিশের একটি দল। আজ সোমবার সকালে বিষয়টি নিশ্চিত করেন দৌলতদিয়া নৌ পুলিশ ফাড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা ত্রিনাথ সাহা।

গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন, ফরিদপুর কোতোয়ালী থানার মো. রিপন খাঁন (৩৫), ইকরাম মৃধা (২৪), শেখ আয়নাল (৫৭), মোঃ মিজান শেখ (২৭), সোবহান শেখ (৩০) এবং গোয়ালন্দ উপজেলার জয় সরকার (২১), আব্দুর রহিম শেখ (১৯)।আটক জাল ও ইলিশ

দৌলতদিয়া নৌ পুলিশ সূত্রে জানা যায়, গতকাল রোববার রাত ২টা থেকে সকাল ৬টা পর্যন্ত দৌলতদিয়া পদ্মা নদীর মজলিশপুর, কলাবাগান নামক স্থানের৩টি পয়েন্টে পদ্মা নদীতে অভিযান পরিচালনা করে সাতজনকে গ্রেপ্তার করা হয়। এসময় প্রায় পাঁচ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল ও ১০ কেজি ইলিশ মাছ উদ্ধার করা হয়।

দৌলতদিয়া নৌপুলিশ ফাড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা ত্রিনাথ সাহা বলেন, ‘পদ্মা নদীতে অসাধু উপায়ে মা ইলিশ শিকার বন্ধে এ অভিযান পরিচালনা করে নিষিদ্ধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ করা হয়েছে। প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। এছাড়া গ্রেপ্তারকৃত সাতজনের বিরুদ্ধে ৩টি মৎস্য সংরক্ষণ ও সুরক্ষা আইনের নিয়মিত মামলা মূলে আজ রাজবাড়ী আদালতে সোপর্দ করা হয়েছে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা