মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১২:২৯ পূর্বাহ্ন
শিরোনাম
কেন আল-আরাফাহ ইসলামী ব্যাংকের চেয়ারম্যান হলেন বদিউর রহমান ফ্যাসিস্ট পতনের আন্দোলনের মিত্রদের নিয়ে প্রধানমন্ত্রীর নৈশভোজ জনপ্রশাসন মন্ত্রণালয়ে চাকরিতে যোগ দিতে এসে গ্রেপ্তার ৪ জন কারাগারে ইউল্যাবে শুরু হলো তিন দিনব্যাপী ‘বিবিএ মনসুন ইভেন্ট’ ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে মাদ্রাসা শিক্ষার্থীদের অবদানের রাষ্ট্রীয় স্বীকৃতি চাইলেন নাহিদ ইসলাম আমি অনশন চালিয়ে যাব: সোনম ওয়াংচুক ৫ মাসে সংসদে কোনো রক্তচক্ষুকে ভয় পাইনি: হাসনাত আব্দুল্লাহ ৬ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা মামলায় নিরাপত্তা প্রহরী রিমান্ডে টোস্টমাস্টার্স ডিস্ট্রিক্ট ৪১-এর মাধ্যমে বাংলাদেশ-নেপালের একসঙ্গে পথচলা শুরু বিক্ষোভের মুখে কড়া নিরাপত্তায় সংসদ ছাড়লেন মোদি
নোটিশ
ইয়ুথ বাংলা টেলিভিশন ইউকে , ইউএসএ, অস্ট্রেলিয়া ,ফ্রান্স, কানাডা , সিংগাপুর , মালেশিয়াতে স্যাটেলাইটে সম্প্রচারিত টেলিভিশন চ্যানেল যা ২০১৬ সালে বাংলাদেশে অনলাইনে অনুষ্ঠান ও সংবাদ সম্প্রচারের জন্য এনওসি প্রাপ্ত হয়। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

রামিসা আমার মা

প্রতিবেদকের নাম

রামিসা,

তুমি চলে যাওয়ার পর

এই পৃথিবীটাকে আর পৃথিবী মনে হয় না,

মনে হয়—

এটা একটা নিষ্ঠুর শ্মশান,

যেখানে প্রতিটা নিশ্বাসে

আমি নিজের ব্যর্থতার গন্ধ পাই।

আমি তো শুধু তোমার বাবা হতে চেয়েছিলাম,

তোমার ভয় পেলে বুক হয়ে দাঁড়াতে চেয়েছিলাম,

ঝড় এলে ছায়া হতে চেয়েছিলাম,

কিন্তু শেষ পর্যন্ত—

আমি কিছুই হতে পারলাম না।

যে ছোট্ট দু’টা হাত

আমার আঙুল শক্ত করে ধরতো,

আজ সেই হাত নেই—

শুধু আমার দুই হাত ভরে আছে

অসহ্য শূন্যতায়।

রামিসা,

তুমি কি জানো?

একজন বাবার সবচেয়ে বড় মৃত্যু

তার সন্তানের চলে যাওয়া নয়,

বরং বেঁচে থেকেও প্রতিদিন

নিজেকে অপরাধী মনে হওয়া।

 

আমি আয়নায় নিজের মুখ দেখি না আর,

কারণ সেখানে একজন মানুষ না—

একজন ব্যর্থ বাবা দাঁড়িয়ে থাকে।

যে তার সন্তানের কান্না থামাতে পারেনি,

ভয় দূর করতে পারেনি,

পৃথিবীর নিষ্ঠুর হাত থেকে

একটুও আগলে রাখতে পারেনি।

 

তোমার ছোট্ট জুতো জোড়া

আজও দরজার পাশে পড়ে আছে,

আর আমি প্রতিদিন ভেঙে যাই—

এই ভেবে,

তুমি আর কখনো দৌড়ে এসে বলবে না,

বাবা, কোলে নাও…

রাত গভীর হলে

আমি তোমার নাম ধরে কাঁদি।

এমনভাবে কাঁদি,

যেন কান্নার শব্দ আকাশ ফুঁড়ে

তোমার কাছে পৌঁছে যায়।

 

যদি একবার…

শুধু একবার তুমি ফিরে এসে বলতে—

বাবা, আমি ভালো আছি।

জানো মা,

মানুষ ভাবে সময় সব ঠিক করে দেয়।

মিথ্যে।

সময় শুধু মানুষকে

হাসতে হাসতে ভেতরে মরে যেতে শেখায়।

 

তুমি চলে যাওয়ার পর

আমার ভেতরে প্রতিদিন

একটা করে পৃথিবী ধ্বংস হয়।

আমি মানুষের ভিড়ে থাকি,

কিন্তু আসলে আমি একা—

ভীষণ একা।

 

তবুও প্রতিরাতে

দুই হাত তুলে আল্লাহর কাছে বলি—

আমার মেয়েটাকে একটু আদর করে রেখো,

সে খুব নরম ছিল…

আর যদি কখনো

আকাশের ওপার থেকে

আমার বুকফাটা দীর্ঘশ্বাস শুনতে পাও,

তবে ক্ষমা করে দিও মা—

কারণ তোমাকে হারানোর পর

আমি আর মানুষ নেই,

আমি শুধু

ভাঙাচোরা বাবা।

ক্ষমা করিস মা…।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা