সোমবার, ২৫ মে ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম
নোটিশ
ইয়ুথ বাংলা টেলিভিশন ইউকে , ইউএসএ, অস্ট্রেলিয়া ,ফ্রান্স, কানাডা , সিংগাপুর , মালেশিয়াতে স্যাটেলাইটে সম্প্রচারিত টেলিভিশন চ্যানেল যা ২০১৬ সালে বাংলাদেশে অনলাইনে অনুষ্ঠান ও সংবাদ সম্প্রচারের জন্য এনওসি প্রাপ্ত হয়। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

রামিসা হত্যার বিচার এক মাসের মধ্যে সম্পন্ন হবে: প্রধানমন্ত্রী

প্রতিবেদকের নাম

রাজধানীর মিরপুরের শিশুকন্যা রামিসা হত্যাকাণ্ডের বিচার আগামী এক মাসের মধ্যে সম্পন্ন হবে বলে জানিয়েছেন প্রধানন্ত্রী তারেক রহমান।

আজ শনিবার বিকেলে ময়মনসিংহের ত্রিশালে ‘জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন’র উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এ কথা বলেন।

তারেক রহমান বলেন, হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে। আইন অনুযায়ী এই অপরাধের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড।

প্রধানমন্ত্রী বলেন, দেশ একটি পরিবারের মতো। ২০ কোটি মানুষের সব সুযোগ-সুবিধা একসঙ্গে নিশ্চিত করা সম্ভব নয়। তবে সবাই ঐক্যবদ্ধ থাকলে ধীরে ধীরে সব প্রতিশ্রুতি বাস্তবায়ন করা সম্ভব হবে।

রামিসা হত্যার বিষয়ে তারেক রহমান বলেন, ‘আমরা আইনের শাসন প্রতিষ্ঠা করতে চাই। অন্যায়কারীকে শাস্তি দিতে হলে কিছু নিয়ম ও আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয়। কিন্তু একটি মহল ইচ্ছাকৃতভাবে সেই প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার চেষ্টা করছে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা