জাতীয় সংসদ অধিবেশনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ভাষণ দিতে আসায় ফেসবুকে তিন শব্দের স্ট্যাটাস দিয়েছেন সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ।
আজ বুধবার নিজের ভেরিফায়েড ফেসবুকে হাসনাত আব্দুল্লাহ লেখেন, ‘Get out Chuppu।’ মুহূর্তেই সেটি ভাইরাল হয়ে যায়।
ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে রাষ্ট্রপতি ভাষণ শুরু করার সঙ্গে সঙ্গে ‘ওয়াক আউট’ করেন জামায়াত, এনসিপিসহ বিরোধী জোটের সংসদ সদস্যরা। এ সময় তাদের বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।