রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৩:১৭ অপরাহ্ন
শিরোনাম
বিজয় দিবসের আগেই বীরশ্রেষ্ঠ হামিদুরের নতুন ভাস্কর্য, কমিটি গঠন এমপি গাজী নজরুলের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা তারুণ্যের আকাঙ্ক্ষাকে ধারণ করে দক্ষ জনশক্তি গড়ে তোলা হবে: মাহ্দী আমিন ছাত্রীকে ধর্ষণ মামলায় প্রধান শিক্ষকসহ দুইজন গ্রেপ্তার কর্মসংস্থানে সমতার অঙ্গীকারে এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন হলো স্বপ্ন আকস্মিক স্কুল পরিদর্শনে গিয়ে ক্লাস নিলেন ইউএনও এপস্টেইনের মডেল সরবরাহকারী সিয়াদের রহস্যজনক মৃত্যু! চুরির মামলায় ইউরোপিয়ান ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের সাবেক চেয়ারম্যান ও তার পিএস রিমান্ডে বাংলাদেশের সংকটকালে চীন বরাবরই পাশে রয়েছে: রাষ্ট্রদূত শিক্ষার্থীদের নিরাপত্তার নিশ্চয়তা পেলে অনশন ভাঙবেন সোনম ওয়াংচুক
নোটিশ
ইয়ুথ বাংলা টেলিভিশন ইউকে , ইউএসএ, অস্ট্রেলিয়া ,ফ্রান্স, কানাডা , সিংগাপুর , মালেশিয়াতে স্যাটেলাইটে সম্প্রচারিত টেলিভিশন চ্যানেল যা ২০১৬ সালে বাংলাদেশে অনলাইনে অনুষ্ঠান ও সংবাদ সম্প্রচারের জন্য এনওসি প্রাপ্ত হয়। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

শেখ হাসিনার দেশে ফিরতে আইনি বাধা নেই: রুমিন ফারহানা

প্রতিবেদকের নাম

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফিরতে আইনগত কোনো বাধা নেই বলে মন্তব্য করেছেন বিএনপির বহিস্কৃত নেতা ও ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা।

আজ সোমবার ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা পরিষদে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

রুমিন ফারহানা বলেন, ‘আইনগতভাবে অবশ্যই কোনো বাধা নেই। তিনি (শেখ হাসিনা) দেশে ফিরবেন, আত্মসমর্পণ করবেন এবং জামিন চাইবেন। ফৌজদারি কার্যবিধির (সিআরপিসি) স্বাভাবিক যে আইনি প্রক্রিয়া রয়েছে সেটিই তিনি অনুসরণ করবেন।’

বিরোধী দলের সম্ভাব্য ছায়া মন্ত্রিসভা গঠন প্রসঙ্গে তিনি বলেন, ‘বিশ্বের বিভিন্ন দেশে এ ধরনের চর্চা রয়েছে।’ তার মতে, ‘মন্ত্রণালয়ভিত্তিক পরিকল্পনা উপস্থাপন এবং সরকারের কার্যক্রমের গঠনমূলক মূল্যায়নের উদ্দেশে যদি ছায়া মন্ত্রিসভা গঠন করা হয়, তবে সেটিকে ইতিবাচক উদ্যোগ হিসেবে দেখা যেতে পারে।’

সরাইল উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে সরাইলে শোভাযাত্রা ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা