বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৪:৪০ পূর্বাহ্ন
নোটিশ
ইয়ুথ বাংলা টেলিভিশন ইউকে , ইউএসএ, অস্ট্রেলিয়া ,ফ্রান্স, কানাডা , সিংগাপুর , মালেশিয়াতে স্যাটেলাইটে সম্প্রচারিত টেলিভিশন চ্যানেল যা ২০১৬ সালে বাংলাদেশে অনলাইনে অনুষ্ঠান ও সংবাদ সম্প্রচারের জন্য এনওসি প্রাপ্ত হয়। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

সাবেক এএসপি জিয়াউরের স্ত্রীর আয়কর নথি জব্দের আদেশ

প্রতিবেদকের নাম

সাবেক অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) জিয়াউর রহমানের স্ত্রী জেসমিন নাহার সঞ্চিতার আয়কর নথি জব্দের আদেশ দিয়েছেন আদালত। ‎দুর্নীতির মামলায় গতকাল মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজ এ আদেশ দিয়েছেন।দুদকের সহকারি পরিচালক এ কে এম মর্তুজা আলী সাগর আয়কর নথি জব্দ চেয়ে আবেদন করেন।

‎আবেদনে বলা হয়, জিয়াউর রহমান এবং জেসমিন নাহার সঞ্চিতার বিরুদ্ধে ৬৭ লাখ ৫৭ হাজার ১৬৭ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও নিজ ভোগ দখলে রাখা এবং ২০ লাখ ৫১ হাজার ২১২ টাকার সম্পদ অর্জনের তথ্য গোপন করার অপরাধে দুদকের সমন্বিত জেলা কার্যালয়, ঢাকা-১ গত বছরেন ১ ডিসেম্বর মামলা দায়ের করা হয়। জেসমিন নাহার সঞ্চিতা একজন আয়কর দাতা।

মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে আসামির মূল আয়কর নথির শুরু হতে ২০২৪-২৫ করবর্ষ পর্যন্ত আয়কর নথির স্থায়ী অংশ ও বিবিধ অংশসহ সংশ্লিষ্ট যাবতীয় মূল রেকর্ডপত্র-তথ্যাদি জব্দ করা প্রয়োজন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা