মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৯ অপরাহ্ন
নোটিশ
ইয়ুথ বাংলা টেলিভিশন ইউকে , ইউএসএ, অস্ট্রেলিয়া ,ফ্রান্স, কানাডা , সিংগাপুর , মালেশিয়াতে স্যাটেলাইটে সম্প্রচারিত টেলিভিশন চ্যানেল যা ২০১৬ সালে বাংলাদেশে অনলাইনে অনুষ্ঠান ও সংবাদ সম্প্রচারের জন্য এনওসি প্রাপ্ত হয়। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

সুনামগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য মিছিল-সমাবেশ

মোঃ মোশফিকুর রহমান স্বপন, জেলা প্রতিনিধি, সুনামগঞ্জ
0-0x0-0-0-{}-0-0#

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জে বর্ণাঢ্য মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে জেলা বিএনপির উদ্যোগে শহরের পুরাতন বাসস্ট্যান্ড থেকে একটি বর্ণাঢ্য মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বক পয়েন্টে গিয়ে শেষ হয়। এতে জেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের শত শত নেতাকর্মী অংশ নেন।

পরে বক পয়েন্টে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির আহ্বায়ক কলিম উদ্দিন মিলন।

তিনি বলেন, ‘বিএনপি হচ্ছে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দল। আমাদের সুনামগঞ্জ জেলাতেও সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দল বিএনপি।’

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে তিনি বলেন, ‘সাবেক চেয়ারপারসন, সাবেক প্রধানমন্ত্রী মরহুম বেগম খালেদা জিয়াকে আমরা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি।’

তিনি আরও বলেন, ‘বাংলাদেশের প্রবক্তা, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের উৎসাহে আমরা উৎসাহিত। আমরা সুনামগঞ্জ জেলার আপামর জনগণকে আজকের এই দিনে ধন্যবাদ জানাই যে, সুনামগঞ্জের পাঁচটি আসনেই বিএনপির এবং ধানের শীষ প্রতীককে জয়ী করেছেন।’

কলিম উদ্দিন মিলন বলেন, ‘আমরা সর্বোচ্চ চেষ্টা করব, যাতে সুনামগঞ্জবাসীর কল্যাণে আমাদের সরকার কাজ করে। ইতোমধ্যে গৃহীত পদক্ষেপগুলোও আপনাদের জানা আছে। আমরা দিনেও উন্নয়ন পদচারণায় জনগণের সুখ এবং শান্তি নিশ্চিত করার বিষয়ে সচেষ্ট থাকব। আজকের প্রতিষ্ঠাবার্ষিকীর এই দিনে আমাদের এটাই প্রতিজ্ঞা।’

সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য দেন সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুল।

এ সময় জেলা বিএনপির আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা