শনিবার, ২৭ জুন ২০২৬, ১১:৫২ অপরাহ্ন
শিরোনাম
আর্জেন্টিনা সমর্থক সাংবাদিকদের হারালেন ব্রাজিল সমর্থক সাংবাদিকরা রোহিঙ্গা ইস্যুতে চীন অত্যন্ত ইতিবাচক ভূমিকা পালনের প্রতিশ্রুতি দিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী দ্রুততম হ্যাটট্রিকে রেকর্ড ফরাসি তারকা উসমান দেম্বেলের চট্টগ্রামে ৮০০ একর জমিতে হবে ‘চাইনিজ শিল্প পার্ক’, মন্ত্রিসভায় সিদ্ধান্ত কক্সবাজার সৈকতে গোসলে নেমে পর্যটক নিখোঁজ গণভোটের রায় নিয়ে প্রতারণা করলে, হাসিনার পরিণতি হবে তারেক জিয়ার বিশ্বকাপ থেকে ১২ দল আউট, নকআউট নিশ্চিত করল ২৮ দল বীমা খাতে আস্থা ফেরাতে ডিজিটাল রূপান্তর ও সুশাসনের বিকল্প নেই: ড. তিতুমীর তুরাগে ছাত্রলীগের সাত নেতাকর্মীর লাশ ভাসার খবর ভিত্তিহীন ইউনিকো হসপিটালে ন্যাশনাল ওয়ার্কশপ অন ক্রিটিক্যাল কেয়ার নার্সিং কর্মশালা
নোটিশ
ইয়ুথ বাংলা টেলিভিশন ইউকে , ইউএসএ, অস্ট্রেলিয়া ,ফ্রান্স, কানাডা , সিংগাপুর , মালেশিয়াতে স্যাটেলাইটে সম্প্রচারিত টেলিভিশন চ্যানেল যা ২০১৬ সালে বাংলাদেশে অনলাইনে অনুষ্ঠান ও সংবাদ সম্প্রচারের জন্য এনওসি প্রাপ্ত হয়। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

হাতপাখায় ভোট দিয়ে ইসলামকে বিজয়ী করার আহ্বান চরমোনাই পীরের

ভোলা ও চরফ্যাশন প্রতিনিধি
সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম।

হাতপাখা প্রতীকে ভোট দিয়ে ইসলামকে বিজয়ী করার আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির (চরমোনাই পীর) মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম। গতকাল রবিবার বিকেলে ভোলার চরফ্যাশনের টিবি স্কুল মাঠে ভোলা-৪ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী কামাল উদ্দিনের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে রেজাউল করীম এই আহ্বান জানান।

চরমোনাই পীর বলেন, ‘এখন যারা বলে আমরা শরিয়াহ আইন বাস্তবায়ন করব না, প্রচলিত আইনে দেশ চালাব। আসলে বাস্তবতা হলো তাদের বাহ্যিকভাবে দেখতে সুন্দর, তবে ভেতরটা হলো মাকাল ফল।

আমি ধিক্কার সহকারে বলছি, এই দেশ যখন দুর্নীতিতে পাঁচবার চ্যাম্পিয়ন হয়েছিল, আপনারা ইসলামের সাইনবোর্ড লাগিয়ে সেই দুর্নীতিবাজদের অংশীদার ছিলেন। এ দায় কোনোক্রমেই আপনারা এড়াতে পারবেন না।’
রেজাউল করীম বলেন, ‘৫৪ বছরে বারবার সরকারের পরিবর্তন দেখেছি। কিন্তু আমরা যে লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে ভোট দিয়েছি, বাস্তবে সেটির প্রতিফলন হতে দেখিনি।

এখন পরিবর্তনের জন্য একটাই নীতি আদর্শ সেটি হলো ইসলাম, এটি কালজয়ী নীতি আদর্শ। আমরা শরিয়াহ বলে থাকি, অনেকে শরিয়াহ শুনলে ভয় পায়। ইসলাম মানেই শরিয়াহ, রোজা, নামাজ, হজ, জাকাতসহ ইসলামের যত বিধি-বিধান রয়েছে, সবই শরিয়াহর অন্তর্ভুক্ত।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা