রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৬:৫৩ অপরাহ্ন
নোটিশ
ইয়ুথ বাংলা টেলিভিশন ইউকে , ইউএসএ, অস্ট্রেলিয়া ,ফ্রান্স, কানাডা , সিংগাপুর , মালেশিয়াতে স্যাটেলাইটে সম্প্রচারিত টেলিভিশন চ্যানেল যা ২০১৬ সালে বাংলাদেশে অনলাইনে অনুষ্ঠান ও সংবাদ সম্প্রচারের জন্য এনওসি প্রাপ্ত হয়। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

হাতীবান্ধা রিপোর্টার্স ইউনিটির সভাপতি রিপনকে অব্যাহতি, বাবু ভারপ্রাপ্ত সভাপতি

প্রতিবেদকের নাম

স্টাফ রিপোর্টার, লালমনিরহাট:

লালমনিরহাটের হাতীবান্ধা রিপোর্টার্স ইউনিটির সভাপতি রকিবুল হাসান রিপনকে পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে সংগঠনের সহ-সভাপতি শাহজাদ ফেরদৌস বাবুকে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে।

রবিবার (৫ এপ্রিল) সংগঠনের কার্যনির্বাহী পরিষদের সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরে দপ্তর সম্পাদক জাহিদুল ইসলাম জাহিদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

সংগঠন সূত্রে জানা গেছে, সভায় রকিবুল হাসান রিপনের বিরুদ্ধে একাধিক ফৌজদারি মামলা থাকার বিষয়টি আলোচনায় আসে। এতে সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে—এমন অভিযোগের ভিত্তিতে তাকে সভাপতির পদ থেকে অব্যাহতি দেওয়া হয়। একই সঙ্গে সংগঠনের কার্যক্রম সচল রাখতে সহ-সভাপতি শাহজাদ ফেরদৌস বাবুকে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তিনি এ দায়িত্ব পালন করবেন।

সংগঠনের সাধারণ সম্পাদক কাজী আসাদুজ্জামান খোকন বলেন, “রিপনের বিরুদ্ধে একাধিক ফৌজদারি মামলা রয়েছে, যা সংগঠনের ভাবমূর্তিতে প্রভাব ফেলছিল। তাই কার্যনির্বাহী পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী তাকে অব্যাহতি দিয়ে সংগঠনের কার্যক্রম গতিশীল রাখতে নতুন দায়িত্ব বণ্টন করা হয়েছে।”

ভারপ্রাপ্ত সভাপতি শাহজাদ ফেরদৌস বাবু বলেন, “কার্যনির্বাহী পরিষদের সিদ্ধান্তকে স্বাগত জানাই। আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে, তা যথাযথভাবে পালনের চেষ্টা করব এবং সংগঠনকে আরও গতিশীল করতে কাজ করব।”

এদিকে অব্যাহতি পাওয়া সভাপতি রকিবুল হাসান রিপনের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি। তবে অব্যাহতির পর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তিনি ভারপ্রাপ্ত সভাপতি শাহজাদ ফেরদৌস বাবুকে অভিনন্দন জানিয়ে একটি পোস্ট দিলেও পরে তা মুছে ফেলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা