রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০২:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি ‘দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে পালিত, এতে সরকারের বিন্দুমাত্র ক্রেডিট নেই’ বাড়াবাড়ি করলে পুরা নির্বাচন কমিশন দিন-রাত ঘেরাও করে বসে থাকব: জামায়াত আমির বিএনপি নেতাকে খুন করতে ভাড়া করেন ছোট ভাই, সব জানতেন ওসি খুলনায় চোর সন্দেহে পিটুনি, যুবকের মৃত্যু খুলনায় ১২ ঘণ্টার ব্যবধানে দুই খুন, নেপথ্যে মাদক ও আধিপত্যের বিরোধ খুলনায় নারীকে গুলি ও কুপিয়ে হত্যা শীর্ষ ২ নেতার করমর্দনের অপেক্ষায় বাংলাদেশ-ভারত ব্যক্তিগতভাবে আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করা যাবে না: পানিসম্পদ মন্ত্রী হাসিনার দেশে ফেরা নিয়ে মাইকিং, স্বেচ্ছাসেবক লীগ-ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
নোটিশ
ইয়ুথ বাংলা টেলিভিশন ইউকে , ইউএসএ, অস্ট্রেলিয়া ,ফ্রান্স, কানাডা , সিংগাপুর , মালেশিয়াতে স্যাটেলাইটে সম্প্রচারিত টেলিভিশন চ্যানেল যা ২০১৬ সালে বাংলাদেশে অনলাইনে অনুষ্ঠান ও সংবাদ সম্প্রচারের জন্য এনওসি প্রাপ্ত হয়। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

হুথিদের হামলায় ক্ষতবিক্ষত সৌদি আরব, প্রতিক্রিয়া জানালেন রোনালদো

প্রতিবেদকের নাম

২০২৩ সালের শুরুর দিকে সৌদি আরবের ক্লাব আল নাসরে যোগ দেন ক্রিশ্চিয়ানো রোনালদো। দেশটির মুসলিম সংস্কৃতির সঙ্গে নিজেকে মানিয়ে নিতে সময় নেননি। গত বছর ২০২৭ সাল পর্যন্ত চুক্তি নবায়ন করার সময় বলেছিলেন, ‘আমি পর্তুগিজ। কিন্তু আমি সৌদি আরবেরও।’
 
সৌদি আরবের রিয়াদ যখন হুথি বিদ্রোহীদের মিসাইলে ক্ষতবিক্ষত, তখন আবারও দেশটির সঙ্গে গভীর সম্পর্কের কথা মনে করিয়ে দিলেন পর্তুগিজ সুপারস্টার। এএফসি চ্যাম্পিয়নস লিগ এলিটে নেফৎচি ফারগানার বিপক্ষে আল নাসরের ৩-১ গোলে জেতা ম্যাচের আগে ও পরে সৌদি আরবের প্রতি সংহতি জানান তিনি। নিরাপত্তা শঙ্কায় সোমবার রাতে রিয়াদে এক ঘণ্টা দেরিতে শুরু হওয়া ম্যাচে একটি দুর্দান্ত গোলও করেন পর্তুগিজ সুপারস্টার।

ম্যাচ শুরুর আগে সৌদি আরবে জাতীয় পতাকায় চুমু খান রোনালদো। আর ম্যাচ শেষে জয় উদযাপনের সময় জাতীয় দলের একটি স্কার্ফ এক দর্শকের কাছ থেকে চেয়ে নেন তিনি। তারপর সেটি বাতাসে নাড়িয়ে তারপর গলায় ঝুলিয়ে পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী ভাইকিং হাততালিতে গ্যালারির দর্শকদের সঙ্গে উদযাপন করেন।

রাজধানীতে যখন ইয়েমেনি বিদ্রোহীরা একের পর এক মিসাইল হামলা চালাচ্ছে, তখন সৌদি আরবের প্রতি রোনালদোর এই ভালোবাসা প্রকাশ সোশ্যাল মিডিয়ায় আলোড়ন তুলেছে। তার স্কার্ফ নাড়িয়ে উদযাপনের ছবি পোস্ট করে আল নাসরের ইংরেজি অ্যাকাউন্ট যোগ করেছে, ‘সৌদি আরবের একটি টুকরো, যিনি হৃদয়ের খুব কাছাকাছি।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা