শনিবার, ২৫ জুলাই ২০২৬, ০২:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
বিজয় দিবসের আগেই বীরশ্রেষ্ঠ হামিদুরের নতুন ভাস্কর্য, কমিটি গঠন এমপি গাজী নজরুলের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা তারুণ্যের আকাঙ্ক্ষাকে ধারণ করে দক্ষ জনশক্তি গড়ে তোলা হবে: মাহ্দী আমিন ছাত্রীকে ধর্ষণ মামলায় প্রধান শিক্ষকসহ দুইজন গ্রেপ্তার কর্মসংস্থানে সমতার অঙ্গীকারে এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন হলো স্বপ্ন আকস্মিক স্কুল পরিদর্শনে গিয়ে ক্লাস নিলেন ইউএনও এপস্টেইনের মডেল সরবরাহকারী সিয়াদের রহস্যজনক মৃত্যু! চুরির মামলায় ইউরোপিয়ান ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের সাবেক চেয়ারম্যান ও তার পিএস রিমান্ডে বাংলাদেশের সংকটকালে চীন বরাবরই পাশে রয়েছে: রাষ্ট্রদূত শিক্ষার্থীদের নিরাপত্তার নিশ্চয়তা পেলে অনশন ভাঙবেন সোনম ওয়াংচুক
নোটিশ
ইয়ুথ বাংলা টেলিভিশন ইউকে , ইউএসএ, অস্ট্রেলিয়া ,ফ্রান্স, কানাডা , সিংগাপুর , মালেশিয়াতে স্যাটেলাইটে সম্প্রচারিত টেলিভিশন চ্যানেল যা ২০১৬ সালে বাংলাদেশে অনলাইনে অনুষ্ঠান ও সংবাদ সম্প্রচারের জন্য এনওসি প্রাপ্ত হয়। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

১৯ বছর, ১৯ নম্বর জার্সি, ১৯ জুলাই, এক বিশ্বকাপ জয়ের গল্প

প্রতিবেদকের নাম

বিশ্বকাপ জয়ের পর স্পেনের তরুণ তারকা লামিন ইয়ামালের ক্যারিয়ারেও যুক্ত হয়েছে এক নতুন অধ্যায়। বয়স ১৯ বছর, জাতীয় দলের জার্সি নম্বর ১৯, আর বিশ্বকাপ জয়ের দিনও ১৯ জুলাই। তিনটি ‘১৯’ যেন এক সুতোয় গেঁথে দিয়েছে তার ক্যারিয়ারের সবচেয়ে বড় অর্জনকে।

বিশ্বকাপ ফাইনালের মাত্র ছয় দিন আগে, ১৩ জুলাই ১৯তম জন্মদিন উদযাপন করেন ইয়ামাল। জন্মদিনে তার সবচেয়ে বড় ইচ্ছা ছিল স্পেন যেন অন্তত ১৯ জুলাই পর্যন্ত বিশ্বকাপে টিকে থাকে। সেই ইচ্ছা শুধু পূরণই হয়নি, ওই দিনই বিশ্বকাপের সোনালি ট্রফি হাতে তুলে নেওয়ার স্বপ্নও বাস্তবে রূপ নেয়।

নিউইয়র্ক-নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে অতিরিক্ত সময়ের গোলে আর্জেন্টিনাকে ১-০ ব্যবধানে হারিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের শিরোপা জিতে নেয় স্পেন। ম্যাচের শুরু থেকেই স্পেনের আক্রমণের অন্যতম ভরসা ছিলেন ইয়ামাল। ডান প্রান্তে তার গতি, ড্রিবলিং ও আক্রমণাত্মক উপস্থিতি পুরো ম্যাচেই আর্জেন্টিনার রক্ষণকে চাপে রেখেছিল।

ম্যাচের পঞ্চম মিনিটেই গোলের সুযোগ পেয়েছিলেন তিনি। তবে তার জোরালো শট দারুণ দক্ষতায় ঠেকিয়ে দেন আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেস। নির্ধারিত সময়ের শেষদিকে ইয়ামালের বাঁকানো ফ্রি-কিকও অসাধারণ এক সেভে ফিরিয়ে দেন মার্তিনেস। ফাইনালে গোল বা অ্যাসিস্ট না পেলেও স্পেনের আক্রমণভাগে সবচেয়ে সক্রিয় খেলোয়াড়দের একজন ছিলেন বার্সেলোনার এই তরুণ উইঙ্গার।

ক্লাব ফুটবলে বার্সেলোনার হয়ে সম্প্রতি ১০ নম্বর জার্সি পেলেও জাতীয় দলে নিজের পরিচিত ১৯ নম্বর জার্সিই ধরে রেখেছেন ইয়ামাল। এই জার্সি গায়েই ২০২৪ সালে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ জয়ের স্বাদ পেয়েছিলেন। দুই বছর পর একই নম্বরের জার্সিতে এবার বিশ্বকাপও জিতে নিজের সাফল্যের মুকুটে যোগ করলেন সবচেয়ে মূল্যবান ট্রফিটি।

বিশ্বকাপের এবারের আসরেও নিজের প্রতিভার স্বাক্ষর রেখেছেন ইয়ামাল। গোল করে তিনি ১৯৫৮ সালে পেলের পর বিশ্বকাপে গোল করা সর্বকনিষ্ঠ ফুটবলার হিসেবে ইতিহাসে জায়গা করে নেন। সেই কীর্তির পর এবার মাত্র ১৯ বছর বয়সেই বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার গৌরবও অর্জন করলেন স্পেনের নতুন প্রজন্মের সবচেয়ে উজ্জ্বল এই তারকা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা