বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০১:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
নানা বাড়িতে ঘুরতে এসে পুকুরে ডুবে শিশুর মৃত্যু ২৭ দিনে এলো আড়াই বিলিয়ন ডলার রেমিট্যান্স মাত্র ১২৫ টাকায় তদবির ছাড়া চাকরি পাওয়া গত ২০ বছরের ইতিহাসে বিরল: ভূমি প্রতিমন্ত্রী শিক্ষার গুণগত মান বাড়াতে নির্দেশনা প্রধানমন্ত্রীর জুলাই পদযাত্রায় হামলা, নাসীরুদ্দীন-সারজিস আহত মানচিত্রে নির্ভুলতা, উন্নয়নে গতি ও জাতীয় নিরাপত্তায় নতুন শক্তি: প্রতিরক্ষা উপদেষ্টা মিয়ানমার সীমান্তে মাইন বিস্ফোরণে বাংলাদেশি যুবকের পা বিচ্ছিন্ন ভারত-যুক্তরাষ্ট্র কারও আধিপত্য মেনে নেব না: নাহিদ ইসলাম হামে আরো ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত ৯০৪ সড়কে হাতি নিয়ে চাঁদা তোলার সময় ইজিবাইক উল্টে শিশু নিহত
নোটিশ
ইয়ুথ বাংলা টেলিভিশন ইউকে , ইউএসএ, অস্ট্রেলিয়া ,ফ্রান্স, কানাডা , সিংগাপুর , মালেশিয়াতে স্যাটেলাইটে সম্প্রচারিত টেলিভিশন চ্যানেল যা ২০১৬ সালে বাংলাদেশে অনলাইনে অনুষ্ঠান ও সংবাদ সম্প্রচারের জন্য এনওসি প্রাপ্ত হয়। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

৬ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের এনসিপি নেতার

প্রতিবেদকের নাম

জুলাই বিপ্লবের স্মৃতিস্তম্ভ অবমাননা, বিপ্লব সম্পর্কে অবমাননাকর বক্তব্য এবং সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত বিভিন্ন পোস্ট ও ভিডিওর বিষয়ে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণের দাবিতে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।

আজ রোববার ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা বরাবর এ আবেদন করেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর কেন্দ্রীয় সদস্য ও ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক এস এম সুইট।

আবেদনে তিনি উল্লেখ করেন, ১ হাজার ৪০০-এর অধিক শহীদ এবং ৩০ হাজারেরও বেশি আহত বিপ্লবী মানুষের আত্মত্যাগের বিনিময়ে জুলাই বিপ্লব বাংলাদেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। কিন্তু সম্প্রতি কয়েকজন ব্যক্তি প্রকাশ্যে জুলাই বিপ্লব, এর স্মৃতিচিহ্ন এবং আন্দোলনে অংশগ্রহণকারীদের নিয়ে অবমাননাকর কর্মকাণ্ড ও বক্তব্য দিয়েছেন বলে অভিযোগ উঠেছে।

আবেদনে অভিযোগ করা হয়, শান্তা ফারজানা নামে এক ব্যক্তি জুলাই বিপ্লবের স্মৃতিস্তম্ভে জুতা নিক্ষেপ বা আঘাত করার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন, যা শহীদদের স্মৃতির প্রতি অবমাননাকর এবং জনমনে ক্ষোভের সৃষ্টি করেছে।

এ ছাড়া অভিনেত্রী মেহের আফরোজ শাওনের বিরুদ্ধে জুলাই বিপ্লবকে পরিকল্পিত বা সাজানো ঘটনা হিসেবে উপস্থাপন এবং রাষ্ট্র ও জুলাই বিপ্লব সম্পর্কে অবমাননাকর বক্তব্য দেওয়ার অভিযোগ আনা হয়েছে।

অভিনেত্রী মাহিয়া মাহীর বিরুদ্ধেও অভিযোগে বলা হয়েছে, তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বক্তব্যে জুলাই বিপ্লবে অংশগ্রহণকারী বিভিন্ন ব্যক্তি, রাজনৈতিক দল, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অংশগ্রহণকারী এবং সংশ্লিষ্টদের কটাক্ষ করে অভিনয়ের সঙ্গে তুলনা করেছেন, যা জনমনে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করেছে।

এ ছাড়া সাংবাদিক আনিস আলমগীর, সাংবাদিক সোমা ইসলাম এবং সাবেক নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মোমিন মেহেদীর সাম্প্রতিক বক্তব্য ও কর্মকাণ্ডও জুলাই বিপ্লবের চেতনাকে ক্ষুণ্ন করেছে বলে আবেদনে দাবি করা হয়েছে।

আবেদনে উল্লিখিত সব অভিযোগ গুরুত্বের সঙ্গে তদন্ত করে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে দেশের আইন-শৃঙ্খলা ও সার্বভৌমত্ব রক্ষায় যথাযথ পদক্ষেপ নেওয়ার দাবি জানানো হয়।

অভিযোগ প্রদানের পর এস এম সুইট বলেন, ‘জুলাই বিপ্লব হাজারো শহীদের আত্মত্যাগের মাধ্যমে অর্জিত একটি ঐতিহাসিক অধ্যায়। এই বিপ্লব, এর শহীদদের স্মৃতি কিংবা আন্দোলনের সঙ্গে সংশ্লিষ্টদের নিয়ে অবমাননাকর বক্তব্য বা কর্মকাণ্ড কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তাই বিষয়গুলো নিরপেক্ষভাবে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানাচ্ছি।’

ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা বলেন, ‘আমি কুষ্টিয়া শহরে অবস্থান করছি। থানার দ্বিতীয় অফিসারকে অভিযোগপত্র দিয়ে গেছেন উনি।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা