বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১২:৩২ পূর্বাহ্ন
শিরোনাম
নানা বাড়িতে ঘুরতে এসে পুকুরে ডুবে শিশুর মৃত্যু ২৭ দিনে এলো আড়াই বিলিয়ন ডলার রেমিট্যান্স মাত্র ১২৫ টাকায় তদবির ছাড়া চাকরি পাওয়া গত ২০ বছরের ইতিহাসে বিরল: ভূমি প্রতিমন্ত্রী শিক্ষার গুণগত মান বাড়াতে নির্দেশনা প্রধানমন্ত্রীর জুলাই পদযাত্রায় হামলা, নাসীরুদ্দীন-সারজিস আহত মানচিত্রে নির্ভুলতা, উন্নয়নে গতি ও জাতীয় নিরাপত্তায় নতুন শক্তি: প্রতিরক্ষা উপদেষ্টা মিয়ানমার সীমান্তে মাইন বিস্ফোরণে বাংলাদেশি যুবকের পা বিচ্ছিন্ন ভারত-যুক্তরাষ্ট্র কারও আধিপত্য মেনে নেব না: নাহিদ ইসলাম হামে আরো ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত ৯০৪ সড়কে হাতি নিয়ে চাঁদা তোলার সময় ইজিবাইক উল্টে শিশু নিহত
নোটিশ
ইয়ুথ বাংলা টেলিভিশন ইউকে , ইউএসএ, অস্ট্রেলিয়া ,ফ্রান্স, কানাডা , সিংগাপুর , মালেশিয়াতে স্যাটেলাইটে সম্প্রচারিত টেলিভিশন চ্যানেল যা ২০১৬ সালে বাংলাদেশে অনলাইনে অনুষ্ঠান ও সংবাদ সম্প্রচারের জন্য এনওসি প্রাপ্ত হয়। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

টেকনাফে নিম্নাঞ্চল প্লাবিত, ক্যাম্পে শতাধিক পরিবার পানিবন্দি

প্রতিবেদকের নাম

‎টানা বৃষ্টিতে কক্সবাজারের টেকনাফও রোহিঙ্গা ক্যাম্পের নিম্নাঞ্চল পানিতে তলিয়ে গেছে। এতে শতাধিক পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। এদিকে পাহাড়ে বসবাসকারীদেরকে নিরাপদ আশ্রয় সরে যেতে মাইকিং করছে স্থানীয় প্রশাসন।

‎টানা বৃষ্টিতে আজ সোমবার বিকেল পর্যন্ত টানা বৃষ্টি অব্যাহত রয়েছে। এতে টেকনাফের আলীখালী ও উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প-২ ডব্লিউসহ বিভিন্ন নিম্নাঞ্চল পানিতে তলিয়ে গেছে। ফলে শতাধিক পরিবার চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছে।

‎জানা গেছে, টানা ভারী বর্ষণে রোহিঙ্গা ক্যাম্পগুলোর নিম্নাঞ্চল প্লাবিত হওয়ায় শতাধিক অধিক রোহিঙ্গা বসতি পানিবন্দি। অনেক আশ্রয়ঘরে হাঁটুসমান পানি ঢুকে পড়ায় স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়েছে। প্রয়োজনীয় কাপড়-চোপড়, খাদ্যসামগ্রী, জ্বালানি কাঠ, বিছানাপত্র ও অন্যান্য নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র পানিতে ভিজে ক্ষতিগ্রস্ত হয়েছে।

‎পরিস্থিতি মোকাবিলায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সহায়তায় সাইক্লোন প্রিপেয়ার্ডনেস প্রোগ্রামের (সিপিপি) স্বেচ্ছাসেবকেরা ঝুঁকিপূর্ণ ও প্লাবিত এলাকা থেকে বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নিতে কাজ করছেন। বিভিন্ন এনজিও সংস্থার কর্মীরাও জরুরি সহায়তা, পরিস্থিতি পর্যবেক্ষণ এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়িয়েছেন।

এদিকে অধিকাংশ বসতিতেই পানি ঢুকে পড়ায় রান্নাবান্না, বিশুদ্ধ পানি সংগ্রহ এবং শিশু ও বয়স্কদের নিয়ে আশ্রয়ঘরে বসবাস করা অত্যন্ত কষ্টকর হয়ে পড়েছে। টানা বৃষ্টির কারণে কাদামাটি ও জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায় ক্যাম্পের অভ্যন্তরীণ সড়কগুলো চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।

‎কক্সবাজারের শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মিজানুর রহমান জানান, টানা বৃষ্টিতে রোহিঙ্গা ক্যাম্পের নিম্নাঞ্চলের কিছু এলাকা প্লাবিত হয়েছে। ঝুঁকিপূর্ণ ও পানিবন্দি রোহিঙ্গাদের নিরাপদ স্থানে সরিয়ে নিতে বিভিন্ন এনজিও সংস্থা ও স্বেচ্ছাসেবকেরা কাজ করছেন।

‎এ বিষয়ে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম অনীক চৌধুরী বলেন, ‘টেকনাফ উপজেলার বিভিন্ন অঞ্চলে পাহাড়ি ঢল ও অতিবৃষ্টির কারণে নিম্ন অঞ্চল প্লাবিত হয়েছে এবং পৌর এলাকার আশপাশে পাহাড়ি এলাকা থেকে নিরাপদ আশ্রয়ে ও আত্মীয় স্বজনদের বাসায় সরে যেতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করা হচ্ছে। এবং বিভিন্ন এলাকার চেয়ারম্যান ও ইউপি সদস্যদেরকে বিভিন্ন এলাকার খোঁজখবর রাখার জন্য বলা হয়েছে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা