সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫১ অপরাহ্ন
নোটিশ
ইয়ুথ বাংলা টেলিভিশন ইউকে , ইউএসএ, অস্ট্রেলিয়া ,ফ্রান্স, কানাডা , সিংগাপুর , মালেশিয়াতে স্যাটেলাইটে সম্প্রচারিত টেলিভিশন চ্যানেল যা ২০১৬ সালে বাংলাদেশে অনলাইনে অনুষ্ঠান ও সংবাদ সম্প্রচারের জন্য এনওসি প্রাপ্ত হয়। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

প্যারিসে ফ্রান্স-বাংলাদেশ প্রেসক্লাবের ‘ফ্যামিলি ডে’ অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম

ফ্রান্স-বাংলাদেশ প্রেসক্লাবের আয়োজনে প্যারিসের অদূরে লাখুর্নুভ পার্কে অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী ‘ফ্যামিলি ডে’। ১৪ সেপ্টেম্বর আনন্দঘন পরিবেশে আয়োজিত এ অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশি পরিবারের নারী ও শিশুসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

দিনব্যাপী আয়োজনে ছিল খেলাধুলা, বিনোদনমূলক প্রতিযোগিতা ও মধ্যাহ্নভোজ। পরে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি ফেরদৌস করিম আখঞ্জী। প্রধান অতিথি ছিলেন গার্জ-লে-গনেশ পৌরসভার বাংলাদেশি বংশোদ্ভূত কাউন্সিলর তানিয়া তনু।

আলোচনায় বক্তারা প্রবাসী বাংলাদেশিদের পারস্পরিক সম্প্রীতি, সৌহার্দ্য ও পারিবারিক বন্ধন আরও সুদৃঢ় করার ওপর গুরুত্বারোপ করেন। পরে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রেসক্লাবের নেতৃবৃন্দ, বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিসহ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। মিডিয়া স্পন্সর ছিল ইয়ুথ বাংলা টেলিভিশন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা