মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন
শিরোনাম
ছুরিকাঘাতে আহত জাতীয় ক্যান্সার হাসপাতালের উপপরিচালক পাকিস্তানে আজই ইরানের সঙ্গে চুক্তি স্বাক্ষর হবে: ট্রাম্প ডিজিএফআইয়ের সাবেক পরিচালক ‎আফজাল নাছের ফের ৩ দিনের রিমান্ডে পররাষ্ট্র সচিবের সঙ্গে যুক্তরাষ্ট্রের বিশেষ দূতের বৈঠক স্বৈরাচারের ভূত গুপ্তদের ওপরেও ভর করেছে: প্রধানমন্ত্রী নিখোঁজের ২৫ দিন পর পুরোনা কবরে মিলল ভ্যানচালকের মরদেহ বন্ধুর কবর খুঁড়তে গিয়ে আবুল হাশেমের মৃত্যু ছাগল চুরির অভিযোগে নারী-পুরুষকে গণপিটুনি চট্টগ্রাম বন্দরে ২ জাহাজের ডিজেল খালাস, জলসীমায় আরও তিন জাহাজ দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত স্বামী-স্ত্রী কারাগারে, সম্পদ বাজেয়াপ্ত
নোটিশ
ইয়ুথ বাংলা টেলিভিশন ইউকে , ইউএসএ, অস্ট্রেলিয়া ,ফ্রান্স, কানাডা , সিংগাপুর , মালেশিয়াতে স্যাটেলাইটে সম্প্রচারিত টেলিভিশন চ্যানেল যা ২০১৬ সালে বাংলাদেশে অনলাইনে অনুষ্ঠান ও সংবাদ সম্প্রচারের জন্য এনওসি প্রাপ্ত হয়। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

ভোটের পরিবেশ সুন্দর, লাইনে সবার শেষে দাঁড়িয়ে ভোট দিলাম: সালাহউদ্দিন

প্রতিবেদকের নাম
ভোটের লাইনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ

কক্সবাজারের পেকুয়ায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ এ ভোট দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার-১ আসনের ধানের শীষ মনোনীত প্রার্থী সালাহউদ্দিন আহমেদ। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৮টা ২০ মিনিটের দিকে ভোটগ্রহণ শুরুর পরপরই তিনি পেকুয়া উপজেলা সদরের সরকারি মডেল জিএমসি ইনস্টিটিউশন কেন্দ্রে নিজের ভোটাধিকার প্রয়োগ করেন।

এই সময় তার স্ত্রী, সাবেক সংসদ সদস্য হাসিনা আহমদ এবং ছেলে সাঈদ ইব্রাহিম আহমেদসহ পরিবারের অন্যান্য সদস্যরাও কেন্দ্রে স্ব-স্ব ভোট দেন।

ভোটের পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সালাহউদ্দিন আহমেদ। তিনি বলেন, “ইতিহাসের বাঁক বদলানোর সূচনা হয়েছে। আমি লাইনে সবার শেষে দাঁড়িয়ে ভোট দিলাম। এখানে সবাই নিজের ভোটাধিকার সম্পর্কে সচেতন। ভোটের পরিবেশ এখন পর্যন্ত সুন্দর ও স্বাভাবিক রয়েছে।”

তিনি আরও বলেন, “আমাদের মুক্তিযোদ্ধারা যে প্রত্যাশায় রক্ত দিয়েছেন, আমাদের সন্তানরা শহীদ হয়েছেন সেই স্বপ্ন আকাশচুম্বী। গণতান্ত্রিক চর্চার মাধ্যমে আমরা সেই লক্ষ্য পূরণের দিকে এগোতে চাই।”

সালাহউদ্দিন আহমেদ কক্সবাজার-১ আসন থেকে এর আগে তিনবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা