মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৬:৪৮ অপরাহ্ন
শিরোনাম
ছুরিকাঘাতে আহত জাতীয় ক্যান্সার হাসপাতালের উপপরিচালক পাকিস্তানে আজই ইরানের সঙ্গে চুক্তি স্বাক্ষর হবে: ট্রাম্প ডিজিএফআইয়ের সাবেক পরিচালক ‎আফজাল নাছের ফের ৩ দিনের রিমান্ডে পররাষ্ট্র সচিবের সঙ্গে যুক্তরাষ্ট্রের বিশেষ দূতের বৈঠক স্বৈরাচারের ভূত গুপ্তদের ওপরেও ভর করেছে: প্রধানমন্ত্রী নিখোঁজের ২৫ দিন পর পুরোনা কবরে মিলল ভ্যানচালকের মরদেহ বন্ধুর কবর খুঁড়তে গিয়ে আবুল হাশেমের মৃত্যু ছাগল চুরির অভিযোগে নারী-পুরুষকে গণপিটুনি চট্টগ্রাম বন্দরে ২ জাহাজের ডিজেল খালাস, জলসীমায় আরও তিন জাহাজ দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত স্বামী-স্ত্রী কারাগারে, সম্পদ বাজেয়াপ্ত
নোটিশ
ইয়ুথ বাংলা টেলিভিশন ইউকে , ইউএসএ, অস্ট্রেলিয়া ,ফ্রান্স, কানাডা , সিংগাপুর , মালেশিয়াতে স্যাটেলাইটে সম্প্রচারিত টেলিভিশন চ্যানেল যা ২০১৬ সালে বাংলাদেশে অনলাইনে অনুষ্ঠান ও সংবাদ সম্প্রচারের জন্য এনওসি প্রাপ্ত হয়। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বেসরকারি ফলাফলে পিরোজপুরে ২টিতে বিএনপি, ১টিতে জামায়াত বিজয়ী

প্রতিবেদকের নাম

বেসরকারি ফলাফল পিরোজপুরের ৩টি আসনের ২টিতে বিএনপি ও ১টিতে জামায়াত প্রার্থী বিজয়ী হয়েছেন। জেলা কন্ট্রোল রুম থেকে সর্বশেষ আপডেট ফলাফলে এ তথ্য প্রকাশ করা হয়।

পিরোজপুর-১ (সদর-নাজিরপুর-ইন্দুরকানী) আসনে ১৬৭টি ভোট কেন্দ্রের বেসরকারি ফলাফলে সাবেক এমপি প্রয়াত মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর ছেলে জামায়াতে ইসলামীর মাসুদ সাঈদী বিএনপি প্রার্থী আলমগীর হোসেনের চেয়ে ২৫ হাজার ৫৫৪ ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন। মাসুদ সাঈদী পেয়েছেন ১ লাখ ৩২ হাজার ৬৫৯ ভোট। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী বিএনপির আলমগীর হোসেন পেয়েছেন ১ লাখ ৭ হাজার ১০৫ ভোট। এ আসনে মোট ভোটার ৩ লাখ ৮৭ হাজার ৯৮৭ জন। এর মধ্যে বৈধ ভোট দিয়েছেন ২ লাখ ৩৯ হাজার ৭৬৪ জন।

এছাড়া পিরোজপুর-১ আসনে “হ্যাঁ” ভোট দিয়েছেন ১ লাখ ২২ হাজার ৪ জন এবং “না” ভোট দিয়েছেন ৬৩ হাজার ৫৮ জন।

পিরোজপুর-২ (ভান্ডারিয়া-কাউখালী-নেছারাবাদ) আসনে ১৬৬টি কেন্দ্রের ফলাফলে ভান্ডারিয়া উপজেলা বিএনপির সভাপতি আহম্মদ সোহেল মঞ্জুর ১ লাখ ৫ হাজার ১৮৫ ভোট পেয়ে বেসরকারিভাবে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রার্থী জামায়াতে ইসলামীর শামীম সাঈদী পেয়েছেন ৯৬ হাজার ৮৯৭ ভোট। ভোটের ব্যবধান ৮ হাজার ২৮৮ ভোটে বিজয়ী হয়েছেন আহম্মদ সোহেল মঞ্জুর। এ আসনে মোট ভোটার ৪ লাখ ৫ হাজার ৩০২ জন। এর মধ্যে বৈধ ভোট দিয়েছেন ২ লাখ ৩০ হাজার ২৩৮ জন।

পিরোজপুর-২ আসনে “হ্যাঁ” ভোট দিয়েছেন ৬২ হাজার ২৩৩ জন এবং “না” ভোট দিয়েছেন ২৭ হাজার ৭৬৫ জন।

পিরোজপুর-৩ (মঠবাড়িয়া) আসনে ৮৫টি কেন্দ্রের বেসরকারি ফলাফলে বিএনপির মো. রুহুল আমিন দুলাল ৬৩ হাজার ৭৯১ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রার্থী ১১ দলীয় জোটের এনসিপির (শাপলাকলি) প্রার্থী ড. শামীম হামিদী পেয়েছেন ৩৬ হাজার ৬১৬ ভোট, সাবেক এমপি ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. রুস্তুম আলী ফরাজী (হাতপাখা) পেয়েছেন ৩৫ হাজার ৯৬৮ ভোট। বিএনপির মো. রুহুল আমিন দুলাল ২৭ হাজার ১০৫ ভোট বেশি পেয়ে বিজয়ী হয়েছেন। এ আসনে মোট ভোটার ২ লাখ ৩৭ হাজার ৭৪৪ জন। এর মধ্যে বৈধ ভোট দিয়েছেন ১ লাখ ৩৬ হাজার ৯৮৭ জন।

এদিকে পিরোজপুর-৩ আসনে “হ্যাঁ” ভোট দিয়েছেন ৮৪ হাজার ৪৫৭ জন এবং “না” ভোট দিয়েছেন ৪৩ হাজার ৩৬৫ জন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা