রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১০:১৮ অপরাহ্ন
শিরোনাম
আদালতে হাজতির পাউরুটি থেকে গাঁজা ও ইয়াবা উদ্ধার বাহাত্তরের সংবিধান বাতিল করতে হবে: ফরহাদ মজহার মিয়ানমার থেকে পাইপ লাইনে গ্যাস আমদানির প্রস্তাব বাংলাদেশের বেনজীরকে শিগগির দেশে ফিরিয়ে আনবে সরকার: শামা ওবায়েদ হত্যা মামলায় আত্মসমর্পণ করে নারী আসামি কারাগারে প্রাসাদ গ্রুপ ও নর্দান এডুকেশন গ্রুপের নতুন সিইও সৈয়দ আলমগীর নিরাপদ অভিবাসন নিশ্চিতে ৫ বছরের জাতীয় কর্মপরিকল্পনার উদ্বোধন স্বাক্ষরিত জুলাই সনদ বাস্তবায়ন ও গণহত্যার বিচার নিশ্চিত করবে সরকার ড্যাফোডিলে বাংলাদেশের প্রথম ‘ডিকলোনাইজিং ল অ্যান্ড ক্রিমিনোলজি’ কনফারেন্স হত্যা মামলায় ছাত্রশ‌ক্তির নেতা গ্রেপ্তার
নোটিশ
ইয়ুথ বাংলা টেলিভিশন ইউকে , ইউএসএ, অস্ট্রেলিয়া ,ফ্রান্স, কানাডা , সিংগাপুর , মালেশিয়াতে স্যাটেলাইটে সম্প্রচারিত টেলিভিশন চ্যানেল যা ২০১৬ সালে বাংলাদেশে অনলাইনে অনুষ্ঠান ও সংবাদ সম্প্রচারের জন্য এনওসি প্রাপ্ত হয়। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বারহাট্টা উপজেলা ছাত্রদলের আনন্দ মিছিল অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম

নেত্রকোনা বারহাট্টা সরকারি কলেজ ছাত্রদলের নতুন নেতৃত্বকে শুভেচ্ছা জানিয়ে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

নেত্রকোনা জেলা ছাত্রদল কর্তৃক বারহাট্টা সরকারি কলেজ ছাত্রদলের জোবায়েদ হোসেনকে সভাপতি ও শাকিব তালুকদারকে সাধারণ সম্পাদক করে কমিটি অনুমোদনের পর আনন্দ মিছিল ও বিজয় মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বারহাট্টা উপজেলা বিএনপির নেতৃবৃন্দ ও বারহাট্টা সরকারি কলেজ ছাত্রদলের উদ্যোগে এ মিছিল বের করা হয়। মিছিলটি বারহাট্টা উপজেলা বিএনপি কার্যালয় থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় বিএনপি কার্যালয়ের সামনে এসে শেষ হয়।

মিছিলে নেতৃত্ব দেন বারহাট্টা উপজেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। এসময় উপস্থিত ছিলেন বারহাট্টা উপজেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি আক্কাছ আলী, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান মানিক আজাদ, উপজেলা বিএনপির সহ-সভাপতি গোলাম রব্বানী, সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান শামীম, মনিরুজ্জামান লালু,আলতাবুর রহমান হানিফ, যুগ্ম সম্পাদক জসিম উদ্দিন তালুকদার, বারহাট্টা সদর ইউনিয়ন বিএনপির সভাপতি কামাল আজাদ বাবুল, সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন মনু, উপজেলা যুবদলের সদস্য সচিব আবুল খায়ের তালুকদার,, সেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল কাদির খান, সিনিয়র যুগ্ন আহবায়ক জিয়াউল হক জিয়া, ছাত্রদলের আহবায়ক তরিকুল ইসলাম, সদস্য সচিব সাজরুল ইসলাম, বারহাট্টা সরকারি কলেজের সাবেক ছাত্রদলের সাধারণ সম্পাদক তানভীর হাসান মুন্নাসহ আরো অনেকে।

আনন্দ মিছিল শেষে বক্তারা তাদের বক্তব্যে বলেন, জেলা ছাত্রদল কর্তৃক ঘোষিত কমিটির মাধ্যমে বারহাট্টা সরকারি কলেজ ছাত্রদল আরও সুসংগঠিত হবে এবং দলের সাংগঠনিক কার্যক্রম বেগবান হবে।

এসময় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক বিএনপির চেয়ারপার্সন তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে নেতাকর্মীরা শুভেচ্ছা ও অভিনন্দন জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা