মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৬:৪৯ অপরাহ্ন
শিরোনাম
ছুরিকাঘাতে আহত জাতীয় ক্যান্সার হাসপাতালের উপপরিচালক পাকিস্তানে আজই ইরানের সঙ্গে চুক্তি স্বাক্ষর হবে: ট্রাম্প ডিজিএফআইয়ের সাবেক পরিচালক ‎আফজাল নাছের ফের ৩ দিনের রিমান্ডে পররাষ্ট্র সচিবের সঙ্গে যুক্তরাষ্ট্রের বিশেষ দূতের বৈঠক স্বৈরাচারের ভূত গুপ্তদের ওপরেও ভর করেছে: প্রধানমন্ত্রী নিখোঁজের ২৫ দিন পর পুরোনা কবরে মিলল ভ্যানচালকের মরদেহ বন্ধুর কবর খুঁড়তে গিয়ে আবুল হাশেমের মৃত্যু ছাগল চুরির অভিযোগে নারী-পুরুষকে গণপিটুনি চট্টগ্রাম বন্দরে ২ জাহাজের ডিজেল খালাস, জলসীমায় আরও তিন জাহাজ দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত স্বামী-স্ত্রী কারাগারে, সম্পদ বাজেয়াপ্ত
নোটিশ
ইয়ুথ বাংলা টেলিভিশন ইউকে , ইউএসএ, অস্ট্রেলিয়া ,ফ্রান্স, কানাডা , সিংগাপুর , মালেশিয়াতে স্যাটেলাইটে সম্প্রচারিত টেলিভিশন চ্যানেল যা ২০১৬ সালে বাংলাদেশে অনলাইনে অনুষ্ঠান ও সংবাদ সম্প্রচারের জন্য এনওসি প্রাপ্ত হয়। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

৭৯ হাজার ভোটের ব্যবধানে জিতলেন গুমের শিকার ইলিয়াস আলীর স্ত্রী

প্রতিবেদকের নাম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনে বিশাল ব্যবধানে জয়লাভ করেছেন বিএনপি মনোনীত প্রার্থী তাহসিনা রুশদীর লুনা। এই জয়ের মাধ্যমে তিনি সিলেটের সংসদীয় ইতিহাসে প্রথম নারী সংসদ সদস্য (এমপি) হলেন। তিনি গুমের শিকার প্রভাবশালী বিএনপি নেতা ও সাবেক এমপি এম ইলিয়াস আলীর সহধর্মিণী।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) অত্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ ও গণনা শেষে রাতে এই ফলাফল নিশ্চিত হওয়া যায়।

নির্বাচনী ফলাফল বিশ্লেষণে দেখা যায়, তাহসিনা রুশদীর লুনা তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী মুহাম্মদ মুনতাছির আলীকে ৭৯ হাজার ২৫১ ভোটের বিশাল ব্যবধানে পরাজিত করেছেন। তাহসিনা রুশদীর লুনা ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১ লাখ ১৬ হাজার ৬৯৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী​মুহাম্মদ মুনতাছির আলী দেয়াল ঘড়ি প্রতীকে পেয়েছেন ৩৭ হাজার ৪৪৬ ভোট।

আসনটির দুটি উপজেলাতেই লুনার একচ্ছত্র আধিপত্য বজায় ছিল। এরমধ্যে বিশ্বনাথ উপজেলায় ধানের শীষ প্রতীকে লুনা পেয়েছেন ৬৭ হাজার ৯৭৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মুনতাছির আলী পেয়েছেন ১৭ হাজার ৯৫৪ ভোট। ওসমানীনগর উপজেলায় লুনা পেয়েছেন ৪৮ হাজার ৭২০ ভোট এবং মুনতাছির আলী পেয়েছেন ১৯ হাজার ৪৯২ ভোট।

এই আসনে প্রতিদ্বন্দ্বীতা করা বাকি প্রার্থীদের প্রাপ্ত ভোট ছিল নগণ্য। তাদের মধ্যে জাতীয় পার্টির ​মাহবুবুর রহমান চৌধুরী লাঙ্গল প্রতীকে পেয়েছেন ১ হাজার ৪০৪ ভোট, ইসলামী আন্দোলন বাংলাদেশের ​মুহাম্মদ আমির উদ্দিন হাতপাখা প্রতীকে পেয়েছেন ১ হাজার ৩৮৯ ভোট এবং গণফোরামের ​মুজিবুল হক উদীয়মান সূর্য প্রতীকে পেয়েছেন ৬৩২ ভোট।

উল্লেখ্য, সিলেট-২ আসনে মোট ভোটার সংখ্যা ছিল ৩ লাখ ৬৪ হাজার ৮৩ জন। ইলিয়াস আলীর স্ত্রী লুনার এই বিজয়ে বিশ্বনাথ ও ওসমানীনগর উপজেলায় নেতাকর্মী এবং সাধারণ সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা