মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৬:০০ অপরাহ্ন
শিরোনাম
ছুরিকাঘাতে আহত জাতীয় ক্যান্সার হাসপাতালের উপপরিচালক পাকিস্তানে আজই ইরানের সঙ্গে চুক্তি স্বাক্ষর হবে: ট্রাম্প ডিজিএফআইয়ের সাবেক পরিচালক ‎আফজাল নাছের ফের ৩ দিনের রিমান্ডে পররাষ্ট্র সচিবের সঙ্গে যুক্তরাষ্ট্রের বিশেষ দূতের বৈঠক স্বৈরাচারের ভূত গুপ্তদের ওপরেও ভর করেছে: প্রধানমন্ত্রী নিখোঁজের ২৫ দিন পর পুরোনা কবরে মিলল ভ্যানচালকের মরদেহ বন্ধুর কবর খুঁড়তে গিয়ে আবুল হাশেমের মৃত্যু ছাগল চুরির অভিযোগে নারী-পুরুষকে গণপিটুনি চট্টগ্রাম বন্দরে ২ জাহাজের ডিজেল খালাস, জলসীমায় আরও তিন জাহাজ দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত স্বামী-স্ত্রী কারাগারে, সম্পদ বাজেয়াপ্ত
নোটিশ
ইয়ুথ বাংলা টেলিভিশন ইউকে , ইউএসএ, অস্ট্রেলিয়া ,ফ্রান্স, কানাডা , সিংগাপুর , মালেশিয়াতে স্যাটেলাইটে সম্প্রচারিত টেলিভিশন চ্যানেল যা ২০১৬ সালে বাংলাদেশে অনলাইনে অনুষ্ঠান ও সংবাদ সম্প্রচারের জন্য এনওসি প্রাপ্ত হয়। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

অসুস্থ হয়ে একসঙ্গে হাসপাতালে চার নবজাতক, বিপাকে মুয়াজ্জিন বাবা

প্রতিবেদকের নাম

বাগেরহাটের রামপাল উপজেলার পেরিখালী গ্রামের এক অসহায় পরিবারের গল্প এখন স্থানীয় মানুষের হৃদয় ছুঁয়ে যাচ্ছে। জীবনের কঠিন বাস্তবতার সঙ্গে লড়াই করা এই পরিবারের কর্তা মো. আলাউদ্দিন গোলদার, পেশায় একজন মুয়াজ্জিন। রামপালের পেরিখালী বাজার কেন্দ্রীয় জামে মসজিদে দীর্ঘদিন ধরে দায়িত্ব পালন করলেও তার মাসিক আয় মাত্র ৭ হাজার টাকা। এই সামান্য আয়ের ওপর নির্ভর করেই এতদিন কোনোভাবে চলছিল তার সংসার।

তবে চলতি বছরের ২৬ ফেব্রুয়ারি তার জীবনে আসে এক বড় পরিবর্তন। ওই দিন তার পরিবারে একসঙ্গে জন্ম নেয় চারটি কন্যা সন্তান। এর আগে তার আরও দুইটি কন্যা সন্তান রয়েছে, যাদের বয়স ৮ ও ১৪ বছর।

হঠাৎ করে চার নবজাতক অসুস্থ হয়ে পড়ে। তাদের দ্রুত স্থানীয় রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসকরা জানান, শিশুদের ওজন স্বাভাবিকের তুলনায় অনেক কম এবং তারা ডায়রিয়ায় আক্রান্ত। তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। প্রয়োজন হলে উন্নত চিকিৎসার জন্য খুলনায় পাঠানোর কথাও ভাবা হচ্ছে।

রামপাল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুকান্ত কুমার পাল বলেন, ‘আমরা শিশুদের সার্বক্ষণিক পর্যবেক্ষণে রেখেছি। বাচ্চারা কম ওজন নিয়ে জন্ম নিয়েছে। তাদের অবস্থা এখনো ঝুঁকিপূর্ণ, তাই ২৪ ঘণ্টা না গেলে নিশ্চিত কিছু বলা যাচ্ছে না। আমরা আমাদের সেবা চলমান রাখছি। ’

হাসপাতালের এক কোণে দাঁড়িয়ে অসহায় কণ্ঠে আলাউদ্দিন বলেন, ‘আমি অনেক কষ্ট করে চলছি, কিন্তু এই অল্প আয়ে এত বড় সংসার সামলানো সম্ভব হচ্ছে না। এখন শুধু আমার সন্তানদের বাঁচাতে সবাই যদি একটু সহযোগিতা করত।’

স্থানীয় বাসিন্দারা বলেন, এমন পরিস্থিতিতে একটি পরিবার একা লড়াই করতে পারে না। একজন স্বল্প আয়ের ধর্মীয়কর্মীর পক্ষে ছয় সন্তানের দায়িত্ব বহন করা অত্যন্ত কঠিন। তারা মনে করছেন, দ্রুত সরকারি ও বেসরকারি সহায়তা না পেলে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে।

এলাকাবাসীর দাবি, উপজেলা প্রশাসন, সমাজসেবা অধিদপ্তর এবং বিভিন্ন মানবিক সংগঠন যদি দ্রুত এগিয়ে আসে, তাহলে এই পরিবারটি আবার স্বাভাবিক জীবনে ফিরতে পারবে। একই সঙ্গে নবজাতক শিশুদের সুস্থ ভবিষ্যৎ নিশ্চিত করাও সম্ভব হবে।

একটি অসহায় পরিবারের এই সংগ্রাম এখন সমাজের কাছে এক মানবিক আবেদন—সবার সম্মিলিত সহযোগিতাই পারে তাদের জীবনে আশার আলো ফিরিয়ে আনতে। সাহায্যের জন্য যোগাযোগ: আলাউদ্দিন ০১৪১০-১২৫৮৪২


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা