মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৬:০০ অপরাহ্ন
শিরোনাম
ছুরিকাঘাতে আহত জাতীয় ক্যান্সার হাসপাতালের উপপরিচালক পাকিস্তানে আজই ইরানের সঙ্গে চুক্তি স্বাক্ষর হবে: ট্রাম্প ডিজিএফআইয়ের সাবেক পরিচালক ‎আফজাল নাছের ফের ৩ দিনের রিমান্ডে পররাষ্ট্র সচিবের সঙ্গে যুক্তরাষ্ট্রের বিশেষ দূতের বৈঠক স্বৈরাচারের ভূত গুপ্তদের ওপরেও ভর করেছে: প্রধানমন্ত্রী নিখোঁজের ২৫ দিন পর পুরোনা কবরে মিলল ভ্যানচালকের মরদেহ বন্ধুর কবর খুঁড়তে গিয়ে আবুল হাশেমের মৃত্যু ছাগল চুরির অভিযোগে নারী-পুরুষকে গণপিটুনি চট্টগ্রাম বন্দরে ২ জাহাজের ডিজেল খালাস, জলসীমায় আরও তিন জাহাজ দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত স্বামী-স্ত্রী কারাগারে, সম্পদ বাজেয়াপ্ত
নোটিশ
ইয়ুথ বাংলা টেলিভিশন ইউকে , ইউএসএ, অস্ট্রেলিয়া ,ফ্রান্স, কানাডা , সিংগাপুর , মালেশিয়াতে স্যাটেলাইটে সম্প্রচারিত টেলিভিশন চ্যানেল যা ২০১৬ সালে বাংলাদেশে অনলাইনে অনুষ্ঠান ও সংবাদ সম্প্রচারের জন্য এনওসি প্রাপ্ত হয়। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

একাধিক মন্ত্রীকে নিয়ে ফেসবুকে আপত্তিকর পোস্ট, যুবক গ্রেপ্তার

প্রতিবেদকের নাম

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে এলজিআরডিমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দীন আহমদ, প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস, অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীকে নিয়ে ফেসবুকে আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে আব্দুলা আল মামুন (২৯) নামের এক যুবকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল সোমবার দিবাগত রাতে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আব্দুলা আল মামুন পীরগঞ্জ উপজেলার সৈয়দপুর ইউনিয়নের এক্তিয়ারপুর গ্রামের বাসিন্দা।

পুলিশ সূত্রে জানা যায়, সম্প্রতি আব্দুলা আল মামুন নিজের Abir Al Abdullah নামের ফেসবুক আইডি থেকে এলজিআরডিমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দীন আহমদ, প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস এমপি, অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর অশালীন ও ব্যাঙ্গাত্মক ছবি তৈরি করে আপত্তিকর মন্তব্য সহকারে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেন। এ ছাড়া স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দীন আহমদের ছবি এআই দ্বারা বিকৃত করে অখণ্ড ভারতের নেতা ও ভারতের গোলাম মন্তব্য সহকারে সাম্প্রদায়িক ঘৃণামূলক ও জাতিগত বিদ্বেষমূলক ফেসবুক পোস্টসহ অন্যান্য আপত্তিকর পোস্ট করেন।

বিষয়টি নজরে আসার পর উপজেলা মহিলা দলের যুগ্ম আহ্বায়ক নাহিদ পারভীন রিপা বাদী হয়ে পীরগঞ্জ থানায় মামলা করেন। পুলিশ সোমবার গভীর রাতে আব্দুলা আল মামুনকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে।

এ বিষয়ে পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাকিম বলেন, অভিযোগের প্রেক্ষিতে ওই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। সাইবার সুরক্ষা অধ্যাদেশ আইনে মামলা করা হয়েছে। গ্রেপ্তারকৃত যুবকের ফেসবুক প্রোফাইল পর্যালোচনায় অশালীন, ব্যাঙ্গাত্মক ছবি তৈরি, আপত্তিকর বিভিন্ন পোস্টের প্রমাণ পাওয়া গেছে। আজ মঙ্গলবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা