শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১০:২৫ পূর্বাহ্ন
শিরোনাম
সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি ‘দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে পালিত, এতে সরকারের বিন্দুমাত্র ক্রেডিট নেই’ বাড়াবাড়ি করলে পুরা নির্বাচন কমিশন দিন-রাত ঘেরাও করে বসে থাকব: জামায়াত আমির বিএনপি নেতাকে খুন করতে ভাড়া করেন ছোট ভাই, সব জানতেন ওসি খুলনায় চোর সন্দেহে পিটুনি, যুবকের মৃত্যু খুলনায় ১২ ঘণ্টার ব্যবধানে দুই খুন, নেপথ্যে মাদক ও আধিপত্যের বিরোধ খুলনায় নারীকে গুলি ও কুপিয়ে হত্যা শীর্ষ ২ নেতার করমর্দনের অপেক্ষায় বাংলাদেশ-ভারত ব্যক্তিগতভাবে আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করা যাবে না: পানিসম্পদ মন্ত্রী হাসিনার দেশে ফেরা নিয়ে মাইকিং, স্বেচ্ছাসেবক লীগ-ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
নোটিশ
ইয়ুথ বাংলা টেলিভিশন ইউকে , ইউএসএ, অস্ট্রেলিয়া ,ফ্রান্স, কানাডা , সিংগাপুর , মালেশিয়াতে স্যাটেলাইটে সম্প্রচারিত টেলিভিশন চ্যানেল যা ২০১৬ সালে বাংলাদেশে অনলাইনে অনুষ্ঠান ও সংবাদ সম্প্রচারের জন্য এনওসি প্রাপ্ত হয়। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

প্রশ্ন করতেই সাংবাদিকের মাইক্রোফোন সরিয়ে দিলেন জয়া বচ্চন!

বিনোদন ডেস্ক:

ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়া নিয়ে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ভারতের রাজধানী নয়াদিল্লিতে ‘ইন্ডিয়া’ জোটের আয়োজিত মিছিলে অংশ নিয়েছিলেন সমাজবাদী পার্টির সাংসদ ও প্রবীণ অভিনেত্রী জয়া বচ্চন। নির্বাচন কমিশনের কার্যালয়ের দিকে মিছিল এগিয়ে যাওয়ার সময় পার্লামেন্ট স্ট্রিটের কাছে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি।

‘ওয়ানইন্ডিয়া’র প্রতিবেদন অনুযায়ী, বিক্ষোভে ব্যবহৃত একটি প্ল্যাকার্ড নিয়ে জয়া বচ্চনকে প্রশ্ন করার চেষ্টা করেন এক সাংবাদিক। কিন্তু প্রশ্নের জবাব দেওয়ার পরিবর্তে ওই সাংবাদিকের মাইক্রোফোন একপাশে সরিয়ে দেন অভিনেত্রী। এ সময় তাকে একটি অঙ্গভঙ্গি করতেও দেখা যায়।

ঘটনাটি ক্যামেরাবন্দি হওয়ার পর ভিডিওটি ছড়িয়ে পড়ে বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে।

মুহূর্তেই তা নিয়ে শুরু হয় আলোচনা-সমালোচনা। সমাজমাধ্যমের একাংশ জয়া বচ্চনের আচরণের সমালোচনা করেছেন। আবার কেউ কেউ পুরো ঘটনাটিকে বিক্ষোভের উত্তেজনাপূর্ণ পরিস্থিতির অংশ হিসেবে দেখছেন।
জানা গেছে, বিরোধী দলগুলোর এই মিছিলের মূল উদ্দেশ্য ছিল ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়া নিয়ে নির্বাচন কমিশনের ভূমিকার প্রতিবাদ এবং প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবি জানানো।

মিছিলটি নির্বাচন কমিশনের দপ্তরের দিকে এগিয়ে গেলে নিরাপত্তারক্ষীরা সাংসদদের পথ আটকে দেন। উত্তপ্ত সেই পরিস্থিতির মধ্যেই সাংবাদিকের সঙ্গে জয়া বচ্চনের এই ঘটনা ঘটে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা