শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০৭:১৫ অপরাহ্ন
শিরোনাম
বিজয় দিবসের আগেই বীরশ্রেষ্ঠ হামিদুরের নতুন ভাস্কর্য, কমিটি গঠন এমপি গাজী নজরুলের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা তারুণ্যের আকাঙ্ক্ষাকে ধারণ করে দক্ষ জনশক্তি গড়ে তোলা হবে: মাহ্দী আমিন ছাত্রীকে ধর্ষণ মামলায় প্রধান শিক্ষকসহ দুইজন গ্রেপ্তার কর্মসংস্থানে সমতার অঙ্গীকারে এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন হলো স্বপ্ন আকস্মিক স্কুল পরিদর্শনে গিয়ে ক্লাস নিলেন ইউএনও এপস্টেইনের মডেল সরবরাহকারী সিয়াদের রহস্যজনক মৃত্যু! চুরির মামলায় ইউরোপিয়ান ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের সাবেক চেয়ারম্যান ও তার পিএস রিমান্ডে বাংলাদেশের সংকটকালে চীন বরাবরই পাশে রয়েছে: রাষ্ট্রদূত শিক্ষার্থীদের নিরাপত্তার নিশ্চয়তা পেলে অনশন ভাঙবেন সোনম ওয়াংচুক
নোটিশ
ইয়ুথ বাংলা টেলিভিশন ইউকে , ইউএসএ, অস্ট্রেলিয়া ,ফ্রান্স, কানাডা , সিংগাপুর , মালেশিয়াতে স্যাটেলাইটে সম্প্রচারিত টেলিভিশন চ্যানেল যা ২০১৬ সালে বাংলাদেশে অনলাইনে অনুষ্ঠান ও সংবাদ সম্প্রচারের জন্য এনওসি প্রাপ্ত হয়। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বিয়ে না বাগদান, মুখ খুললেন অভিনেত্রী নাজনীন নীহা

প্রতিবেদকের নাম

মাস চারেক আগে সামাজিক যোগাযোগমাধ্যমে অভিনেত্রী নাজনীন নীহার বিয়ের গুঞ্জন ছড়িয়েছিল। তখন বিষয়টি ভিত্তিহীন বলে উড়িয়ে দেন এই অভিনেত্রী। তবে এবার নিজেই সম্পর্কের অবস্থান পরিবর্তন করে খবরের শিরোনাম হলেন।

আজ সোমবার (২৯ জুন) ফেসবুকে রিলেশনশিপ স্ট্যাটাস বদলেছেন নীহা। স্ট্যাটাসে লেখা ‘এনগেজড’। এরপর থেকেই নেটিজেনদের মধ্যে শুরু হয় নানা জল্পনা। তবে কি বিয়ে করেছেন অভিনেত্রী? নাকি বাগদান সারলেন?

বিষয়টি নিয়ে শুরুতে চুপ থাকলেও অবশেষে মুখ খুলেছেন নীহা।

তার কথায়, ‘আমি কিন্তু কোথাও বাগদানের কথা উল্লেখ করিনি। শুধু লিখেছি “এনগেজড”। তার মানে আমি এখন আর সিঙ্গেল নই। কারও না কারও সঙ্গে সম্পর্কে জড়িয়েছি। বাকিটা সময় হলে জানতে পারবেন।’

তিনি আরও বলেন, ‘আমি আমার জায়গা থেকে সৎ থাকতে পছন্দ করি। ফেসবুকে “এনগেজড” স্ট্যাটাস দেওয়ার অর্থ হলো- আমি এখন আর সিঙ্গেল নই। এই তথ্যটা কাউকে খুঁজে বের করতে হয়নি, আমি নিজেই জানিয়েছি। ঠিক তেমনি উপযুক্ত সময় এলে সেই মানুষটির পরিচয়ও জানাব।’

এর আগে চলতি বছরের ফেব্রুয়ারির শেষ দিকে ‘আলহামদুলিল্লাহ’ ক্যাপশন দিয়ে হলুদ মাখানো দুটি হাতের একটি ছবি পোস্ট করেছিলেন নীহা। সেই ছবি প্রকাশের পরই বিয়ের গুঞ্জন ছড়িয়ে পড়ে। পরে সেটিকে ‘নাটকের প্রচারণা’ বলে ব্যাখ্যা করেছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা