সোমবার, ০৪ মে ২০২৬, ০৩:৫৭ অপরাহ্ন
শিরোনাম
নিজ জেলা নোয়াখালীতে ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছিরকে অবাঞ্ছিত ঘোষণা মমতার উদ্দেশে ‘খেলা শেষ’ লিখে বিজেপির বার্তা সাবেক এমপি বুবলী গ্রেফতার রেজিনগরে এগিয়ে হুমায়ুন কবির, মুর্শিদাবাদের রাজনৈতিক ইতিহাসে রচিত হল নতুন অধ্যায় টঙ্গীতে দিনদুপুরে হামলা-ডাকাতি, ইয়ুথ বাংলা টিভিতে ভিডিও ভাইরাল হওয়ার পর ‘কলা ইমরান’ গ্রেপ্তার ঐকমত্য কমিশনের উদ্দেশ্য ছিল নির্বাচনকে বিলম্বিত করা: সেলিম জামিন পেলেন সেই যুব মহিলা লীগ নেত্রী বিএনপি প্রতিনিধিদলের সঙ্গে চীনের শীর্ষ নেতৃত্বের দ্বিপক্ষীয় সভা কিশোরকে যৌন পীড়নের মামলায় জামিন পেলেন অধ্যাপক মঈনুদ্দিন ‘সংরক্ষিত আসনে আমাকে প্রস্তাব দেয়া হয়েছিল, ফিরিয়ে দিয়েছি’
নোটিশ
ইয়ুথ বাংলা টেলিভিশন ইউকে , ইউএসএ, অস্ট্রেলিয়া ,ফ্রান্স, কানাডা , সিংগাপুর , মালেশিয়াতে স্যাটেলাইটে সম্প্রচারিত টেলিভিশন চ্যানেল যা ২০১৬ সালে বাংলাদেশে অনলাইনে অনুষ্ঠান ও সংবাদ সম্প্রচারের জন্য এনওসি প্রাপ্ত হয়। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

মমতার উদ্দেশে ‘খেলা শেষ’ লিখে বিজেপির বার্তা

প্রতিবেদকের নাম

পশ্চিমবঙ্গের বিধানসভার নির্বাচনের ২৯৪টি আসনের ২৯৩টি আসনের ভোট গণনা হচ্ছে। এর মধ্যে প্রায় ১৯২টি আসনে এগিয়ে গেছে বিজেপি। অন্যদিকে তৃণমূল কংগ্রেস ৯৪টি আসনে এগিয়ে আছে। দুই দলের মধ্যে আসনের ব্যবধান প্রায় ১০০।

এমন অবস্থায় সামাজিক যোগাযোগমাধ্যমে ‘খেলা শেষ’ লেখা বার্তা দিয়েছে বিজেপি।
২০২১ সালের পশ্চিমবঙ্গের বিধানসভার নির্বাচনের আগে তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল ‘খেলা হবে’ স্লোগান দেন। যা পরবর্তীতে ব্যাপক ভাইরাল হয়। এরপর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও এ স্লোগান একাধিকবার ব্যবহার করেছেন। তাদের সেই স্লোগানের জবাবে বিজেপি ‘খেলা শেষ’ বার্তা দিয়েছে বলে ধারণা করা হচ্ছে।নির্বাচনে পিছিয়ে পড়ার পর কর্মী সমর্থকদের উদ্দেশে বার্তা দিয়েছেন মমতা ব্যানার্জি।

তিনি বলেছেন, “দয়া করে কোনও (তৃণমূল) প্রার্থী এবং কাউন্টিং এজেন্ট গণনাকেন্দ্র ছেড়ে আসবেন না। এটা বিজেপির প্ল্যান। আমি গতকাল থেকে বলছি, ওদেরগুলো (এগিয়ে থাকা আসন) আগে দেখাবে। আমাদেরগুলো পরে দেখাবে। অনেক জায়গায় গণনা বন্ধ করে রেখে দিয়েছে। কল্যাণীতে এমন সাতটি মেশিন ধরা পড়েছে, যেখানে কোনও মিলই নেই।”

মমতা আরও বলেন, “কেন্দ্র জোর করে পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী দিয়ে তৃণমূলের উপর অত্যাচার করছে। অফিস ভাঙছে। জোর করে দখল করছে। এসআইআরের নামে ভোট লুট করেছে।”

দলীয় নেতাকর্মীদের ধৈর্য্য ধরার আহ্বান জানিয়ে তিনি বলেছেন, “মন খারাপ করার কারণ নেই। আমি বলেছিলাম, সূর্যাস্তের পরে আপনারা জিতবেন। তিন-চার রাউন্ড মাত্র গণনা হলো। ১৮ থেকে ১৯ রাউন্ড কাউন্ট হয়। তখন আপনারা জিতবেন। ওয়েট অ্যান্ড সি, ওয়াচ (দেখুন এবং অপেক্ষা করুন)। আপনারা সকলে জিতবেন। আমরা আপনাদের সঙ্গে রয়েছি।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা