শনিবার, ২৭ জুন ২০২৬, ০২:৫৮ অপরাহ্ন
শিরোনাম
প্রধানমন্ত্রী তারেক রহমান ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাক্ষাৎ শুক্রবার ইলেক্ট্রিক টোল কালেকশনের সিস্টেম চালুর লক্ষ্যে অংশীজন সভা অনুষ্ঠিত মনপুরায় কোস্টগার্ড ও মৎস্য অফিসের যৌথ অভিযান ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে ১৬৪ ইসলামে বিভেদ, হানাহানি, বিদ্বেষ, সামাজিক বৈরিতার কোনো স্থান নেই: প্রধানমন্ত্রী ডিএসসিসি এলাকায় ৬ লাখ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল চীনের সিনহুয়া ও চীনা মিডিয়া গ্রুপের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর বাংলাদেশের চীনের সঙ্গে ২ চুক্তিসহ ১৩ সমঝোতা স্মারক সই বাংলাদেশ ইউনিভার্সিটিতে ‘পুঁজিবাজার পর্যালোচনা’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে বাজেটের ওপর সেমিনার
নোটিশ
ইয়ুথ বাংলা টেলিভিশন ইউকে , ইউএসএ, অস্ট্রেলিয়া ,ফ্রান্স, কানাডা , সিংগাপুর , মালেশিয়াতে স্যাটেলাইটে সম্প্রচারিত টেলিভিশন চ্যানেল যা ২০১৬ সালে বাংলাদেশে অনলাইনে অনুষ্ঠান ও সংবাদ সম্প্রচারের জন্য এনওসি প্রাপ্ত হয়। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

মা-ছেলেসহ ৪ ইয়াবা ব্যবসায়ী গ্রেপ্তার

প্রতিবেদকের নাম

পটুয়াখালীর গলাচিপায় পুলিশের মাদকবিরোধী অভিযানে মা-ছেলেসহ ৪ ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের কাছ থেকে ১ হাজার ৫০০ ইয়াবা ট্যাবলেট, নগদ ৭ হাজার ২৯০ টাকা, তিনটি মোবাইল জব্দ করা হয়।

গতকাল বৃহস্পতিবার রাত ১১টার দিকে উপজেলার রতনদী তালতলী ইউনিয়নের চৌদ্দকানি গ্রামের গুরিন্দা বাজারসংলগ্ন মো. মিজানুর রহমান মিয়াজীর বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়। আজ শুক্রবার আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেপ্তাররা হলেন উপজেলার রতনদী তালতলী ইউনিয়নের ছোট চৌদ্দকানি গ্রামের মো. মিজানুর রহমান মিয়াজীর স্ত্রী রোকেয়া বেগম (৪৭), তার ছেলে মো. ইমন মিয়াজী (২৩), মো. খালেক সর্দারের ছেলে মো. শাকিল সর্দার (১৯) ও চিকনিকান্দি ইউনিয়নের কোটখালী গ্রামের মো. মাহবুব সিকদারের ছেলে মো. রিয়াজ মাহমুদ ইভান (২৫)।

পুলিশ জানায়, ইমন ঢাকায় বাসের চালকের সহকারী হিসাবে কাজ করতে গিয়ে মাদক ব্যবসার সঙ্গে জড়িয়ে পড়েন। মাদক সেবন থেকে শুরু করে তিনি এখন তার গ্রামের বাড়িতে মাদক ব্যবসা করছেন। ইমনের মা-ও এ মাদক ব্যবসায় জড়িয়ে পড়েন। ওই এলাকায় ইমন মাদকের ডিলার হিসেবে পরিচিত।

গলাচিপা থানার পরিদর্শক (তদন্ত) জিলোন সিকদার বলেন, গ্রেপ্তার চারজনের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনের মামলা রুজু করা হয়েছে।আজ আসামিদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা