বুধবার, ২৪ জুন ২০২৬, ০৬:০০ পূর্বাহ্ন
শিরোনাম
যত্রতত্র বর্জ্য ফেলা বন্ধে ডিএসসিসি, বিডি ক্লিন ও রেড ক্রিসেন্টের যৌথ উদ্যোগ আ. লীগের অপরাধের বিচার না করলে সরকার মেয়াদ পূর্ণ করতে পারবে না জাতীয় চিড়িয়াখানায় এল বিদেশি দুই জাতের প্রাণী সংসদ অধিবেশনের চেয়ে গুরুত্বপূর্ণ কোনো রাষ্ট্রীয় কাজ নেই: স্পিকার ওয়ান ব্যাংক থেকে নগদ-এ তাৎক্ষণিক পাঠানো যাবে টাকা জাকার্তায় বৈশ্বিক সম্মেলনে দেশের উচ্চশিক্ষার অগ্রযাত্রা তুলে ধরলেন সবুর খান প্রধানমন্ত্রীর সঙ্গে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম প্রেসিডেন্টের সাক্ষাৎ জাইমা রহমানের ছবি ব্যবহার করে প্রতারণার মামলায় আইনজীবী রিমান্ডে অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স কল্যাণ সমিতির সভাপতি কাইয়ুম, মহাসচিব লুৎফর রোনালদো আমাদের দলের আদর্শ: পর্তুগাল কোচ
নোটিশ
ইয়ুথ বাংলা টেলিভিশন ইউকে , ইউএসএ, অস্ট্রেলিয়া ,ফ্রান্স, কানাডা , সিংগাপুর , মালেশিয়াতে স্যাটেলাইটে সম্প্রচারিত টেলিভিশন চ্যানেল যা ২০১৬ সালে বাংলাদেশে অনলাইনে অনুষ্ঠান ও সংবাদ সম্প্রচারের জন্য এনওসি প্রাপ্ত হয়। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

রাশেদ খাঁনের মন্তব্যের জবাবে যা বললেন হানজালা

প্রতিবেদকের নাম

মাদারীপুর-১ আসনের সংসদ সদস্য পীরজাদা সাইদ উদ্দিন আহমদ হানজালাকে নিয়ে বিএনপি নেতা রাশেদ খাঁনের করা মন্তব্যের জবাবে পাল্টা প্রতিক্রিয়া জানিয়েছেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে দুই নেতার পাল্টাপাল্টি বক্তব্য ঘিরে রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে।

গত শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে রাশেদ খান লেখেন, ‘এমপি হানজালারে চিড়িয়াখানায় রাখা হোক, যাতে চিড়িয়াখানার কাউন্টার থেকে সবাই এই অদ্ভুত প্রাণীটাকে টিকিট কেটে দেখতে পারে।’

তিনি আরও লেখেন, ‘আজকে একজন বিএনপি নেতার সঙ্গে তার যে আচরণ দেখলাম, সত্যিই লজ্জা লাগছে। এসব ম্যানারলেস লোকজন কীভাবে এমপি হলো?’

রাশেদ খানের ওই মন্তব্যের জবাবে ‍আজ রোববার এমপি হানজালা তার ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ব্যঙ্গাত্মক পোস্ট করেন। পোস্টে হানজালা লেখেন, ‘রাশেদ খান আমাকে চিড়িয়াখানায় দেখতে নিতে চায়। আমি তো যাবই, তবে থাকব বাঘের সঙ্গে- বাঘ অন্তত নিজের পরিচয় নিয়ে বিভ্রান্ত না।’

একই পোস্টে তিনি আরও লেখেন, ‘আর রাশেদ খানকে রেখে আসব ‘ডোনাল্ড ট্রাম্প’ নামে এক গরুর পাশে। দেখি দুজন মিলে কতক্ষণ গল্প করতে পারে। চিড়িয়াখানার কর্তৃপক্ষকে শুধু একটা অনুরোধ- গরুটা যেন পরে নাম পরিবর্তনের আবেদন না করে!’

প্রসঙ্গত, সম্প্রতি শিবচর উপজেলার একটি সালিশ বৈঠকের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ওই ভিডিওতে এমপি হানজালাকে উত্তেজিত আচরণ করতে দেখা যায়। ভিডিওটি ভাইরাল হওয়ার পর বিষয়টি নিয়ে রাজনৈতিক মহল ও সামাজিক যোগাযোগমাধ্যমে নানা আলোচনা শুরু হয়। এর ধারাবাহিকতায় দুই নেতার পাল্টাপাল্টি মন্তব্য নতুন বিতর্কের জন্ম দিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা