বুধবার, ১৭ জুন ২০২৬, ১০:৩৭ অপরাহ্ন
শিরোনাম
যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির কারণে বাংলাদেশের অবস্থান শক্তিশালী হবে: পররাষ্ট্রমন্ত্রী ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস চট্টগ্রামের হালিশহরে মি.ডিআইওয়াই-এর আউটলেট উদ্বোধন করলেন জামাল ভূঁইয়া ভোজিনিয়ার মাকে বিশ্বকাপের খেলা দেখাতে পাশে থাকতে চায় বাংলাদেশের গোল্ডস্যান্ডস গ্রুপ শিশু নন্দিনী হত্যার দায় স্বীকার করেছেন বিধান, আরও ২ মামলা দায়ের বাংলাদেশের স্বাস্থ্যব্যবস্থা শক্তিশালী করতে ইআইবির সঙ্গে লুক্সেমবার্গে বৈঠক বিএসএফের হাতে বাংলাদেশি হত্যা দুঃখজনক ও মানবাধিকার লঙ্ঘন: স্বরাষ্ট্রমন্ত্রী ময়মনসিংহ নগরীর গুরুত্বপূর্ণ মোড়ে ময়লার ড্রাম স্থাপন শরীয়তপুরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন ২০২৭ সালে সিলেবাস ও কারিকুলামে অনেকখানি পরিবর্তন আসবে: শিক্ষামন্ত্রী
নোটিশ
ইয়ুথ বাংলা টেলিভিশন ইউকে , ইউএসএ, অস্ট্রেলিয়া ,ফ্রান্স, কানাডা , সিংগাপুর , মালেশিয়াতে স্যাটেলাইটে সম্প্রচারিত টেলিভিশন চ্যানেল যা ২০১৬ সালে বাংলাদেশে অনলাইনে অনুষ্ঠান ও সংবাদ সম্প্রচারের জন্য এনওসি প্রাপ্ত হয়। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

শিশু নন্দিনী হত্যার দায় স্বীকার করেছেন বিধান, আরও ২ মামলা দায়ের

প্রতিবেদকের নাম

লালমনিরহাটের আদিতমারী উপজেলায় শিশু নন্দিনী হত্যার দায় স্বীকার করেছেন গ্রেপ্তার বিধান চন্দ্র (২২)। ঘটনা সুষ্ঠ তদন্তে পৃথক দুইটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এ ঘটনায় আগে করা হত্যা মামলা ছাড়াও সরকারি কাজে বাধা ও গাড়ি ভাঙচুরের ঘটনায় পৃথক দুটি মামলা করা হয়েছে।

আজ বুধবার বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন লালমনিরহাট পুলিশ সুপার (এসপি) আসাদুজ্জামান।

এর আগে গতকাল মঙ্গলবার সকালে আদিতমারী উপজেলার ভেলাবাড়ি ইউনিয়নের ফলিমারী গ্রামে নিজ বাড়ির পাশে ভুট্টাক্ষেত থেকে নন্দিনীর বস্তাবন্দি লাশ উদ্ধার করে পুলিশ। সে ওই এলাকার নলিনী কান্তের মেয়ে।

মরদেহ উদ্ধারের পর অভিযুক্ত বিধানকে নিজ বাড়ি থেকে আটক করে পুলিশ। সেই বিধানকে ছিনিয়ে নিতে তার বাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ করে বিক্ষুব্ধ জনতা। একপর্যায়ে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ায় বিক্ষুব্ধ জনতা। এতে লালমনিরহাট জেলা প্রশাসক (ডিসি) রাশেদুল হক প্রধান, এসপি আসাদুজ্জামান, জেলা পরিষদের প্রশাসক এ কে এম মমিনুল হক ও বডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ১৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমামসহ জেলা-উপজেলা প্রশাসনের কর্মকর্তারা অবরুদ্ধ হয়ে পড়েন। তিন ঘণ্টা পরে সাউন্ড গ্রেনেড ছুড়ে আসামিদের নিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন প্রশাসনের কর্মকর্তা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এ সময় স্থানীয়দের হামলায় এসপি-ওসিসহ ২০ জন আহত হয়েছেন। বিক্ষুব্ধ জনতা ডিসি-এসপির গাড়িসহ সরকারি সাতটি গাড়ি ভাঙচুর করা হয়।

এ ঘটনায় গতকাল ঘটনাস্থলেই আদিতমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) নাজমুল হককে প্রত্যাহার করা হয়। আদিতমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে বুধবার সদর থানার পরিদর্শক (তদন্ত) নাজমুস সাকিব সজিবকে পদায়ন করা হয়েছে।

এ ঘটনায় নন্দিনীর বাবা নলিনী কান্ত বাদী হয়ে বিধান তার বাবা রনজিৎ ও মা সাবিত্রীকে অভিযুক্ত করে গতকাল আদিতমারী থানায় একটি হত্যা মামলা দায়ের করে। সে মামলায় বিধান ও তার বাবাকে গ্রেপ্তার দেখিয়ে বুধবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠায় পুলিশ। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে বিধান তার দায় স্বীকার করায় তাদের তাদের জেল হাজতে পাঠানো হয়েছে।

এ ঘটনার সুষ্ঠ তদন্তে পৃথক দুইটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে আহ্বায়ক করে চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছেন জেলা প্রশাসক। যেখানে ১৫ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

অপরটিতে অতিরিক্ত পুলিশ সুপারকে আহ্বায়ক করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছেন পুলিশ সুপার। তিন কর্মদিবসের মধ্যে এ কমিটিকে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

উল্লেখ্য, গত সোমবার বিকেলে নিখোঁজ হন শিশু নন্দিনী রায়। খোঁজাখুঁজির একপর্যায়ে গতকাল সকালে বাড়ির পাশে একটি ভুট্টাক্ষেতের গর্ত থেকে নন্দিনীর বস্তাবন্দি লাশ উদ্ধার করে স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে। এরই মধ্যে স্থানীয়রা বিধান চন্দ্রকে সন্দেহজনকভাবে আটক করে পুলিশে সোপর্দ করে। পরে মব সৃষ্টি করে তার বাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ করে।

একপর্যায়ে বিধানকে ছিনিয়ে নিতে চেষ্টা করে তারা। এতে বাধা দিলে পুলিশের ওপর হামলা করে বিক্ষুব্ধ জনতা। অবরুদ্ধ হয়ে পড়েন জেলা-উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও পুলিশ বিজিবি আনসার ব্যাটালিয়নের যৌথ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

লালমনিরহাটের এসপি আসাদুজ্জামান বলেন, ‘গ্রেপ্তার বিধান চন্দ্র নন্দিনীকে হত্যার দায় স্বীকার করেছেন। পারিবারিক দ্বন্দ্বের ক্ষোভে এ হত্যার ঘটনা ঘটেছে বলে স্বীকার করেছেন তিনি। তাই তার রিমান্ড চাওয়া হয়নি। আদালতেও দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। ধর্ষণ করা হয়নি বলে অভিযুক্ত দাবি করলেও আমরা মর্গের প্রতিবেদন ও তদন্তের পর বিষয়টি পরিষ্কার করতে পারব। আপাতত তাদের বাবা ছেলেকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। প্রত্যাহার ওসির স্থলে নতুন কর্মকর্তা পদায়ন করা হয়েছে। ঘটনাস্থলের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় ১ হাজার থেকে ১ হাজার ৫০০ জনকে অজ্ঞাত আসামি করে দুটি মামলা দায়ের হয়েছে।’

লালমনিরহাটের ডিসি রাশেদুল হক প্রধান বলেন, ঘটনা তদন্তে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সরকারি কাজে বাঁধা ও সরকারি সম্পদ নষ্টের অভিযোগে জেলা প্রশাসন ও পুলিশ বাহিনীর পক্ষ থেকে পৃথক দুইটি মামলার দায়ের হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা