বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৪:৩৮ অপরাহ্ন
নোটিশ
ইয়ুথ বাংলা টেলিভিশন ইউকে , ইউএসএ, অস্ট্রেলিয়া ,ফ্রান্স, কানাডা , সিংগাপুর , মালেশিয়াতে স্যাটেলাইটে সম্প্রচারিত টেলিভিশন চ্যানেল যা ২০১৬ সালে বাংলাদেশে অনলাইনে অনুষ্ঠান ও সংবাদ সম্প্রচারের জন্য এনওসি প্রাপ্ত হয়। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

সম্রাটের দুর্নীতি মামলার রায় ২৫ ফেব্রুয়ারি

আদালত প্রতিবেদক

ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সাবেক সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাটের অবৈধ সম্পদ অর্জনের মামলায় রায়ের দিন আগামী ২৫ ফেব্রুয়ারি ঠিক করেছেন আদালত।

‎আজ সোমবার ৬ নম্বর ঢাকার বিশেষ জজ আদালতের বিচারক মো. জাকারিয়া হোসেন রায়ের এ দিন ঠিক করেন।

‎সংশ্লিষ্ট আদালতের উচ্চমান বেঞ্চ সহকারী ফকির জাহিদুল ইসলাম জানান, মামলাটিতে এদিন আসামির আত্মপক্ষ ও যুক্তিতর্ক শুনানির জন্য ছিল। আসামি পলাতক থাকায় আত্মপক্ষ শুনানি হয়নি। তবে দুদকের পক্ষে প্রসিকিউটর নুরে আলম যুক্তিতর্ক উপস্থাপন করে আসামির সর্বোচ্চ সাজা প্রর্থনা করেন। এরপর আদালত আগামী ২৫ ফেব্রুয়ারি রায়ের দিন ঠিক করেন।

‎এর আগে গত ২ ফেব্রুয়ারি মামলাটিতে সাক্ষ্য গ্রহণ শেষ হয়। দুদক চার্জশিটের ২১ জন সাক্ষীর মধ্যে ২১ জনেরই আদালতে সাক্ষ্য প্রদান করেন।

‎গত বছরের ১৭ জুলাই সম্রাটের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেয় একই আদালত। তার জামিন বাতিল করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।

‎‎২০১৯ সালের ১২ নভেম্বর দুদকের উপপরিচালক মো. জাহাঙ্গীর আলম দুই কোটি ৯৪ লাখ ৮০ হাজার ৮৭ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সম্রাটের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন।

‎‎২০২০ সালের ২৬ নভেম্বর মামলাটি তদন্ত করে সম্রাটের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন দুদকের উপপরিচালক মো. জাহাঙ্গীর আলম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা