শনিবার, ২৭ জুন ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন
শিরোনাম
প্রধানমন্ত্রী তারেক রহমান ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাক্ষাৎ শুক্রবার ইলেক্ট্রিক টোল কালেকশনের সিস্টেম চালুর লক্ষ্যে অংশীজন সভা অনুষ্ঠিত মনপুরায় কোস্টগার্ড ও মৎস্য অফিসের যৌথ অভিযান ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে ১৬৪ ইসলামে বিভেদ, হানাহানি, বিদ্বেষ, সামাজিক বৈরিতার কোনো স্থান নেই: প্রধানমন্ত্রী ডিএসসিসি এলাকায় ৬ লাখ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল চীনের সিনহুয়া ও চীনা মিডিয়া গ্রুপের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর বাংলাদেশের চীনের সঙ্গে ২ চুক্তিসহ ১৩ সমঝোতা স্মারক সই বাংলাদেশ ইউনিভার্সিটিতে ‘পুঁজিবাজার পর্যালোচনা’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে বাজেটের ওপর সেমিনার
নোটিশ
ইয়ুথ বাংলা টেলিভিশন ইউকে , ইউএসএ, অস্ট্রেলিয়া ,ফ্রান্স, কানাডা , সিংগাপুর , মালেশিয়াতে স্যাটেলাইটে সম্প্রচারিত টেলিভিশন চ্যানেল যা ২০১৬ সালে বাংলাদেশে অনলাইনে অনুষ্ঠান ও সংবাদ সম্প্রচারের জন্য এনওসি প্রাপ্ত হয়। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

উপজেলা পরিষদে শিক্ষার্থীদের সঙ্গে ডুয়েট ভিসির বৈঠক

প্রতিবেদকের নাম

টানা ৬ দিন আন্দোলনের পর ঈদের ছুটির কারণে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট)একেবারে ফাঁকা হয়ে গেছে। প্রায় সব শিক্ষার্থী গতকাল মঙ্গলবার রাতেই গ্রামের বাড়ি চলে গেছে। ‘ লাল কার্ড ’ ও ‘ব্লকেট ’ কর্মসূচির পর মঙ্গলবার বিকেলে ডুয়েটে ‘কমপ্লিট শাটডাউন’ বা ক্যাম্পাসে পুরোপুরি কার্যক্রম বন্ধ ঘোষণা করে শিক্ষার্থীরা। আজ বুধবার একেবারে ফাঁকা হয়ে গেছে পুরো ক্যাম্পাস। তবে আন্দোলনরত শিক্ষার্থীদের একটি অংশের সঙ্গে নবনিযুক্ত ভিসি অধ্যাপক ড. মোহাম্মদ ইকবাল বৈঠক করেছেন বলে জানা গেছে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, বুধবার সকাল থেকে ডুয়েটের প্রধান ফটকসহ পকেট গেটও বন্ধ। কোনো শিক্ষার্থীর দেখা মেলেনি। তবে মোবাইল ফোনে শিক্ষার্থীরা জানিয়েছেন, মঙ্গলবার রাতেই বেশির ভাগ শিক্ষার্থী বাড়িতে চলে গেছে। যাদের বাড়ি অনেক দূরে তারা বুধবার সকালে ক্যাম্পাস থেকে বের হয়েছেন। এ কারণে সকাল ৯টা পর্যন্ত পকেট গেট খোলা ছিল। তবে এরপর মূল ফটক বন্ধ থাকে।

অন্যদিকে, আন্দোলনকারী শিক্ষার্থীরদের মধ্য থেকে ১৫-২০জনকে নিয়ে বৈঠক করেছেন নবনিযুক্ত ভিসি অধ্যাপক ড. মোহাম্মদ ইকবাল। বুধবার বেলা ১১টার দিকে ডুয়েটের পাশে উপজেলা পরিষদে এ বৈঠক হয় বলে জানান একাধিক শিক্ষক।

ডুয়েটের শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো.খসরু মিয়া বলেন, ‘শিক্ষার্থীদের সঙ্গে ভিসি একাই মিটিং করেছেন। সেখানে অন্য কোনো শিক্ষক বা কেউ ছিলেন না।’

ভিসির বরাত দিয়ে তিনি বলেন, ‘আমাদের আলোচনা চলছে। তবে বলার মতো কোনো সমাধানে আসতে পারেননি।’

সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম বলেন, মঙ্গলবার গাজীপুর মেট্রোপলিটন সদরদপ্তরের সভাকক্ষে শিক্ষকদের সঙ্গে বৈঠক করেন ভিসি। শিক্ষকরা ভিসিকে শিক্ষার্থীদের ৩ দফা দাবি সম্পর্কে অবহিত করেন। নবনিযুক্ত ভিসি শিক্ষকদের মাধ্যমে ছাত্রদেরকে অনুরোধ করে ছিলেন অন্তত আন্দোলনকারীদের সঙ্গে যেনো একবার বসার সুযোগ দেওয়া হয়। সেই অনুরোধ রক্ষা করেছে শিক্ষার্থীরা। তবে বুধবারের বৈঠকে কী আলোচনা হয়েছে সেটা বলা যাচ্ছে না।

রক্তক্ষয়ী সংঘর্ষ, হামলা-ভাঙচুর আর টানা ৬ দিনের বিক্ষোভে টালমাটাল ছিল ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট)। ভিসি নিয়োগকে কেন্দ্র করে শিক্ষার্থীদের আন্দোলনে কার্যত অচল হয়ে যায় ডুয়েট। নবনিযুক্ত ভিসিকে প্রত্যাহার করে নতুন প্রজ্ঞাপনের মাধ্যমে ডুয়েটের কোনো শিক্ষককে ভিসি নিয়োগ দেওয়াসহ তিন দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত শিক্ষার্থীরা কমপ্লিট শাটডাউন কর্মসূচি চালিয়ে যাবে বলে ঘোষণা দেয়।

মঙ্গলবার বিকেলে পুরো ক্যাম্পাসে ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা করেন পুরকৌশল বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র হাসানুর রহমান। লাল কার্ড ও ব্লকেট কর্মসূচির পর আন্দোলনের ষষ্ঠ দিনে ‘কমপ্লিট শাটডাউন ’ঘোষণা করা হয়।

আন্দোলনের পাশাপাশি আলোচনার পথ খোলা রয়েছে জানিয়ে শিক্ষার্থী হাসানুর রহমান বলেন, ‘মিথ্যা ট্যাগ ও মামলা দিয়ে আন্দোলন দমানোর চেষ্টা করা হচ্ছে। কিন্তু শিক্ষার্থীরা নতুন ভিসির পদত্যাগসহ তিন দফা দাবিতে অনড় রয়েছে। আলোচনার মাধ্যমে সমাধান না হলে আরও কঠোর আন্দোলন চলবে।’

এ সময় ক্যাম্পাসে কোনো ধরনের ছাত্র রাজনীতি করতে দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেওয়া হয়।

ডুয়েটের প্রশাসনিক বিভাগের এক কর্মকর্তা জানান, ভেতরের সব কিছু বন্ধ রয়েছে। কোনো কার্যক্রম চলছে না। আগামীকাল বৃহস্পতিবার ঈদের ছুটি শুরু হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা