রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন
শিরোনাম
সোমবার বগুড়া সিটি করপোরেশন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ঘর করা হলো না কুয়েত প্রবাসী গৌরাঙ্গের, ফিরল নিথর দেহ সীমান্তে পাথরভর্তি ভারতীয় ট্রাকে মিলল ৫,৯৩৫ বোতল নেশার সিরাপ ভাড়া বাড়াতে বিআরটিএ’র সঙ্গে বৈঠকে বাস মালিকরা হবিগঞ্জে সরকারি জমি নিয়ে সংঘর্ষে কলেজছাত্র নিহত, আহত ৩০ হামের টিকা পেয়েছে ১৯ লাখ ৫৩ হাজার শিশু জানালেন ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে আলোচনা করতে সোমবার পাকিস্তানে যাচ্ছে মার্কিন প্রতিনিধিদল বললেন আবু হানিফ ছাত্রলীগকে পুনর্বাসনের ঘোষণা দিয়ে এনসিপি জুলাই শহীদদের সঙ্গে বেঈমানী করছে ঢাকায় হাইকমিশনার হিসেবে বিজেপি নেতাকে নিয়োগ দিচ্ছে দিল্লি আমেরিকাও তেলের দাম বাড়িয়েছে: জ্বালানি মন্ত্রী
নোটিশ
ইয়ুথ বাংলা টেলিভিশন ইউকে , ইউএসএ, অস্ট্রেলিয়া ,ফ্রান্স, কানাডা , সিংগাপুর , মালেশিয়াতে স্যাটেলাইটে সম্প্রচারিত টেলিভিশন চ্যানেল যা ২০১৬ সালে বাংলাদেশে অনলাইনে অনুষ্ঠান ও সংবাদ সম্প্রচারের জন্য এনওসি প্রাপ্ত হয়। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

গাজীপুরে নবজাতকের খন্ডিত মাথা উদ্ধার

প্রতিবেদকের নাম

গাজীপুরের শ্রীপুরে নবজাতকের খন্ডিত মাথা উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার কাওরাইদ ইউনিয়নের বলদিঘাট গ্রামের নয়াপাড়া এলাকার ঢালি ব্রিজের পাশের একটি বাগান থেকে ওই মাথা উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, বলদিঘাট গ্রামের নয়াপাড়া এলাকার জনৈক ফাতেমা শুক্রবার দুপুর বারোটার দিকে ওই বাগানে পাতা কুড়াতে যান। সেখানে তিনি একটি লাল রঙের প্লাস্টিকের বস্তায় মোড়ানো একটা কিছু পড়ে থাকতে দেখেন। কাছে গিয়ে বস্তার ভেতর নবজাতকের খন্ডিত মাথা দেখতে পান। বিষয়টি জানাজানি হলে এলাকায় ব্যাপক চাঞ্চলের সৃষ্টি হয়।অজ্ঞাত ব্যক্তিরা ওই নবজাতককে গলা কেটে হত্যা করে। পরে বস্তায় মুড়িয়ে বাগানে নির্জন স্থানে ফেলে যায়। শিশুর খন্ডিত দেহের অবশিষ্ট অংশের সন্ধান পাওয়া যায়নি।

বিষয়টি নিশ্চিত করে শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মতিউর রহমান বলেন, ‘খবর পেয়ে শুক্রবার বিকেলে বলদীঘাট গ্রামের নয়াপাড়া এলাকার আকাশমনি বাগান থেকে ওই নবজাতকের দেহ থেকে খন্ডিত মাথা উদ্ধার করা হয়। নিহতের দেহের অবশিষ্ট অংশের কোনো সন্ধান পাওয়া যায়নি। কে বা কারা ওই শিশুকে হত্যা করে দেহ থেকে মাথা বিচ্ছিন্ন করে ফেলে রেখেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা