শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০২:৫২ পূর্বাহ্ন
শিরোনাম
পোস্টারে ব্যক্তিগত ছবি, প্রভার ক্ষোভ, অতঃপর পরিবর্তন রূপায়ণ সিটি উত্তরায় চলছে তিন দিনব্যাপী স্পট বুকিং কার্নিভাল জুলাইয়ের চেতনাকে রাজনৈতিক ফায়দা হাসিলে ব্যবহার করা যাবে না: তথ্যমন্ত্রী ইউসুফ হত্যা: তদন্ত ভিন্নখাতে নেওয়ার অভিযোগ উৎপাদন ব্যাহত, জনজীবনে চরম ভোগান্তি; পরিস্থিতি স্বাভাবিক হতে আরও দুই সপ্তাহ ডেপুটি অ্যাটর্নি ও সহকারী অ্যাটর্নি জেনারেল হলেন ২৬৫ জন অপরিকল্পিত প্রকল্প হাতে নিয়ে অপচয় করা যাবে না: বিদ্যুৎ প্রতিমন্ত্রী জুলাই গণঅভ্যুত্থানে নারীর অবদানের রাষ্ট্রীয় স্বীকৃতি চাইলেন সাইফুল হক পরিবর্তনের চাবিকাঠি নাগরিকদের হাতেই: হোসেন জিল্লুর রহমান জাগো বাঁশখালী পেইজের আবু ছিদ্দিকের বিরুদ্ধে ২লাখ চাঁদাদাবির অভিযোগ
নোটিশ
ইয়ুথ বাংলা টেলিভিশন ইউকে , ইউএসএ, অস্ট্রেলিয়া ,ফ্রান্স, কানাডা , সিংগাপুর , মালেশিয়াতে স্যাটেলাইটে সম্প্রচারিত টেলিভিশন চ্যানেল যা ২০১৬ সালে বাংলাদেশে অনলাইনে অনুষ্ঠান ও সংবাদ সম্প্রচারের জন্য এনওসি প্রাপ্ত হয়। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

চীনের অর্থনৈতিক করিডোর প্রস্তাব ইতিবাচক হিসেবে নিয়েছে সরকার

প্রতিবেদকের নাম

প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির বলেছেন, চীনের প্রেসিডেন্টের অর্থনৈতিক করিডোরের প্রস্তাব বাংলাদেশ ইতিবাচক হিসেবে নিয়েছে। কক্সবাজার দিয়ে মিয়ানমার হয়ে চীন পর্যন্ত এই করিডোর কীভাবে করা যায়, তা নিয়ে সরকার কাজ করছে। তবে বাংলাদেশের মানুষের জাতীয় স্বার্থের বিরুদ্ধে সরকার কিছুই করবে না।

আজ শনিবার বিকেলে কক্সবাজারের একটি হোটেলের সম্মেলন কক্ষে দক্ষিণ এশিয়ান অ্যাকাডেমি ফর ইন্টারন্যাশনাল লিডারশিপের তিনদিনের অ্যাকাডেমি প্রোগ্রামের উদ্বোধন শেষে এক প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।

হুমায়ুন কবির বলেন, বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শরনার্থীদের প্রত্যাবাসন নিয়ে বর্তমান সরকার মিয়ানমারের সঙ্গে দ্বিপক্ষীয় এবং চীনসহ বৃহৎ দেশগুলোর সঙ্গে বহুপক্ষীয় আলোচনা চালিয়ে যাচ্ছে। যাতে রোহিঙ্গারা মর্যাদার সঙ্গে টেকসইভাবে প্রত্যাবাসিত হয়।

তিন দিনের এই অ্যাকাডেমি প্রোগ্রামে বাংলাদেশ এবং দক্ষিণ এশিয়াসহ বিভিন্ন দেশের জেসিআই সদস্য তরুণ নেতা আন্তর্জাতিক প্রতিনিধি এবং বিশিষ্ট অতিথিরা অংশ নিচ্ছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা