রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
পোস্টারে ব্যক্তিগত ছবি, প্রভার ক্ষোভ, অতঃপর পরিবর্তন রূপায়ণ সিটি উত্তরায় চলছে তিন দিনব্যাপী স্পট বুকিং কার্নিভাল জুলাইয়ের চেতনাকে রাজনৈতিক ফায়দা হাসিলে ব্যবহার করা যাবে না: তথ্যমন্ত্রী ইউসুফ হত্যা: তদন্ত ভিন্নখাতে নেওয়ার অভিযোগ উৎপাদন ব্যাহত, জনজীবনে চরম ভোগান্তি; পরিস্থিতি স্বাভাবিক হতে আরও দুই সপ্তাহ ডেপুটি অ্যাটর্নি ও সহকারী অ্যাটর্নি জেনারেল হলেন ২৬৫ জন অপরিকল্পিত প্রকল্প হাতে নিয়ে অপচয় করা যাবে না: বিদ্যুৎ প্রতিমন্ত্রী জুলাই গণঅভ্যুত্থানে নারীর অবদানের রাষ্ট্রীয় স্বীকৃতি চাইলেন সাইফুল হক পরিবর্তনের চাবিকাঠি নাগরিকদের হাতেই: হোসেন জিল্লুর রহমান জাগো বাঁশখালী পেইজের আবু ছিদ্দিকের বিরুদ্ধে ২লাখ চাঁদাদাবির অভিযোগ
নোটিশ
ইয়ুথ বাংলা টেলিভিশন ইউকে , ইউএসএ, অস্ট্রেলিয়া ,ফ্রান্স, কানাডা , সিংগাপুর , মালেশিয়াতে স্যাটেলাইটে সম্প্রচারিত টেলিভিশন চ্যানেল যা ২০১৬ সালে বাংলাদেশে অনলাইনে অনুষ্ঠান ও সংবাদ সম্প্রচারের জন্য এনওসি প্রাপ্ত হয়। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জাবিতে ধর্ষণচেষ্টায় সন্দেহভাজনের তথ্য চেয়ে পুরস্কার ঘোষণা

প্রতিবেদকের নাম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) এক ছাত্রীর ওপর আক্রমণ ও ধর্ষণচেষ্টার ঘটনায় অভিযুক্ত যুবকের পরিচয় ও অবস্থানের তথ্য জানতে পুরস্কৃত ঘোষণা করেছেন পুলিশ। শনিবার (১৬ মে) পুলিশ সদর দপ্তর থেকে গণমাধ্যমে পাঠানো এক খুদে বার্তায় এই ঘোষণা দেওয়া হয়।

খুদে বার্তায় বলা হয়, সিসিটিভি ফুটেজে দেখা যাওয়া ওই যুবক সম্পর্কে কেউ সঠিক তথ্য দিতে পারলে তাকে পুরস্কৃত করারও ঘোষণা দেওয়া হয়েছে। পুলিশ সদর দপ্তরের বার্তায় আশ্বস্ত করা হয়েছে, অভিযুক্ত যুবকের তথ্য দেওয়া ব্যক্তির পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে। এর পাশাপাশি নির্ভরযোগ্য ও সঠিক তথ্যদাতাকে পুলিশের পক্ষ থেকে পুরস্কৃত করা হবে।

পুলিশ সদর দপ্তর জানায়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এক ছাত্রীর ওপর আক্রমণ ও ধর্ষণচেষ্টার ঘটনায় সিসিটিভি ফুটেজে দেখা যাওয়া ওই ব্যক্তির পরিচয় শনাক্ত করতে ইতোমধ্যে কাজ শুরু করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। কেউ যদি ওই ব্যক্তির পরিচয়, অবস্থান বা এর সঙ্গে সংশ্লিষ্ট কোনো তথ্য জানেন, তবে একটি নির্দিষ্ট হোয়াটসঅ্যাপ নম্বরে (০১৩২০-০৮৯৩০৫) তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।

মঙ্গলবার (১২ মে) রাতে বিশ্ববিদ্যালয়ের ফজিলাতুন্নেছা হল সংলগ্ন এলাকায় এক ছাত্রীকে জোরপূর্বক টেনে নিয়ে ধর্ষণের চেষ্টা করে বহিরাগত ওই যুবক। এই ঘটনার পর থেকেই ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। নির্ধারিত আল্টিমেটামের মধ্যে অপরাধী গ্রেফতার না হওয়ায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডিকে অবাঞ্ছিত ঘোষণা করেছেন আন্দোলনকারী নারী শিক্ষার্থীরা। এর পাশাপাশি প্রক্টর কার্যালয়ের তালা ভেঙে সেখানে নতুন করে তালা ঝুলিয়ে দিয়েছেন তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা