রবিবার, ০৭ জুন ২০২৬, ০১:২৫ অপরাহ্ন
নোটিশ
ইয়ুথ বাংলা টেলিভিশন ইউকে , ইউএসএ, অস্ট্রেলিয়া ,ফ্রান্স, কানাডা , সিংগাপুর , মালেশিয়াতে স্যাটেলাইটে সম্প্রচারিত টেলিভিশন চ্যানেল যা ২০১৬ সালে বাংলাদেশে অনলাইনে অনুষ্ঠান ও সংবাদ সম্প্রচারের জন্য এনওসি প্রাপ্ত হয়। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

তিস্তা নদীতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

প্রতিবেদকের নাম

লালমনিরহাটে তিস্তা নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। আজ শনিবার দুপুরে সদর উপজেলার রাজপুর ইউনিয়নের সলেডি স্প্যার বাঁধ এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, লালমনিরহাট সদর উপজেলার রাজপুর ইউনিয়নের খলাইঘাট নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল ইসলামের ছেলে সিফাত আহমেদ (১৮) ও স্বচ্ছ আহমেদ (১৪)। তারা দুইজন লালমনিরহাট ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের শিক্ষার্থী ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, অন্য দিনের মত শনিবার সকালে বাড়ির পাশের তিস্তা নদীর চরাঞ্চলে গ্রামের সহপাঠিদের সাথে খেলতে যান দুই ভাই সিফাত আহমেদ ও স্বচ্ছ আহমেদ। খেলা শেষে ছোট ভাই স্বচ্ছ আহমেদ নদীতে গোসলে নেমে গভীর পানিতে ডুবে যান। এ সময় ছোট ভাইকে বাঁচাতে নদীতে লাফ দিলে বড় ভাই সিফাত আহমেদও ডুবে যান। পরে স্থানীয়রা দুই ভাইকে উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।

রাজপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য ডাব্লু অধিকারী জানান, গোসলে নেমে পানিতে তলিয়ে যাওয়া ছোট ভাইকে বাঁচাতে গিয়ে বড় ভাইও পানিতে তলিয়ে যান। তাদের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাদ আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা