রবিবার, ১০ মে ২০২৬, ০৮:৩৮ অপরাহ্ন
শিরোনাম
নিজ জেলা নোয়াখালীতে ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছিরকে অবাঞ্ছিত ঘোষণা মমতার উদ্দেশে ‘খেলা শেষ’ লিখে বিজেপির বার্তা সাবেক এমপি বুবলী গ্রেফতার রেজিনগরে এগিয়ে হুমায়ুন কবির, মুর্শিদাবাদের রাজনৈতিক ইতিহাসে রচিত হল নতুন অধ্যায় টঙ্গীতে দিনদুপুরে হামলা-ডাকাতি, ইয়ুথ বাংলা টিভিতে ভিডিও ভাইরাল হওয়ার পর ‘কলা ইমরান’ গ্রেপ্তার ঐকমত্য কমিশনের উদ্দেশ্য ছিল নির্বাচনকে বিলম্বিত করা: সেলিম জামিন পেলেন সেই যুব মহিলা লীগ নেত্রী বিএনপি প্রতিনিধিদলের সঙ্গে চীনের শীর্ষ নেতৃত্বের দ্বিপক্ষীয় সভা কিশোরকে যৌন পীড়নের মামলায় জামিন পেলেন অধ্যাপক মঈনুদ্দিন ‘সংরক্ষিত আসনে আমাকে প্রস্তাব দেয়া হয়েছিল, ফিরিয়ে দিয়েছি’
নোটিশ
ইয়ুথ বাংলা টেলিভিশন ইউকে , ইউএসএ, অস্ট্রেলিয়া ,ফ্রান্স, কানাডা , সিংগাপুর , মালেশিয়াতে স্যাটেলাইটে সম্প্রচারিত টেলিভিশন চ্যানেল যা ২০১৬ সালে বাংলাদেশে অনলাইনে অনুষ্ঠান ও সংবাদ সম্প্রচারের জন্য এনওসি প্রাপ্ত হয়। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত স্বামী-স্ত্রী কারাগারে, সম্পদ বাজেয়াপ্ত

প্রতিবেদকের নাম

রংপুরে দুর্নীতি ও মানি লন্ডারিং মামলায় সাজাপ্রাপ্ত স্বামী-স্ত্রী আদালতে আত্মসমর্পণের পর কারাগারে প্রেরণ করা হয়েছে। সোমবার (২০ এপ্রিল) দুপুরে স্পেশাল জজ (জেলা ও দায়রা জজ) আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

কারাগারে পাঠানো আসামিরা হলেন— রংপুর জেলা প্রশাসকের কার্যালয়ের জেএম শাখার সাবেক অফিস সহকারী (বর্তমানে বরখাস্তকৃত) মো. শামসুল ইসলাম (৫৫) এবং তার স্ত্রী মোছা. মায়া ইসলাম (৪৫)।

আদালত সূত্রে জানা যায়, ২০১৮ সালে তাজহাট থানায় দুর্নীতি দমন কমিশন (দুদক) মানি লন্ডারিং ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলাটি দায়ের করে। গত ৩১ মার্চ আদালত এই মামলার রায় ঘোষণা করেন। রায়ে দুদক আইনের ২৬(২) ও ২৭(১) ধারা এবং মানি লন্ডারিং প্রতিরোধ আইনের বিভিন্ন ধারায় অভিযোগ প্রমাণিত হওয়ায় তাদের কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়। উভয়কে পৃথক দুটি ধারায় ১ বছর ও ৩ বছর করে সশ্রম কারাদণ্ড এবং ১ লাখ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়। উভয়কে ৪ বছর করে সশ্রম কারাদণ্ড এবং ২০ লাখ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়। এ ছাড়া দুর্নীতির মাধ্যমে অর্জিত যাবতীয় সম্পদ রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করার নির্দেশ দেন আদালত।

রায়ের সময় পলাতক থাকলেও সোমবার সাজাপ্রাপ্ত এই দম্পতি আদালতে আত্মসমর্পণ করেন। মামলার বাদী ছিলেন দুদকের সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সমর কুমার ঝাঁ। আদালত উভয়কে রংপুর কেন্দ্রীয় কারাগারে প্রেরণের আদেশ দিয়ে আইনি প্রক্রিয়া সম্পন্ন করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা