মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৫:০০ পূর্বাহ্ন
শিরোনাম
ভুয়া বিল দেখিয়ে টাকা আত্মসাৎ, ৩ পুলিশ সদস্য বরখাস্ত নগরে বাগান করে বেড়ানো রকিবুল পাচ্ছেন বৃক্ষরোপণে জাতীয় পুরস্কার মাটির ঘরের দেয়ালধসে স্কুলছাত্রী নিহত ১০ বছর বয়সী ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই নিহত ইনকিলাব কালচারাল সেন্টার থেকে সরে দাঁড়ানোর ঘোষণা জাবের ও জুমার ব্যাংক ডাকাত-লুটেরাদের ‘ডিম থেরাপি’ দিতে বললেন এমপি রানু জুলাইয়ের অভিন্ন লক্ষ্য ছিল হাসিনার পতন ও গণতান্ত্রিক বাংলাদেশ নতুন ভিসা নীতিমালা চূড়ান্তে ৮ সদস্যের মন্ত্রিসভা কমিটি গঠন প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষকদের সন্মানি বাড়ানোর ঘোষণা প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রীকে ঢাকার বাইরে রাতযাপন না করার পরামর্শ অলি আহমেদের
নোটিশ
ইয়ুথ বাংলা টেলিভিশন ইউকে , ইউএসএ, অস্ট্রেলিয়া ,ফ্রান্স, কানাডা , সিংগাপুর , মালেশিয়াতে স্যাটেলাইটে সম্প্রচারিত টেলিভিশন চ্যানেল যা ২০১৬ সালে বাংলাদেশে অনলাইনে অনুষ্ঠান ও সংবাদ সম্প্রচারের জন্য এনওসি প্রাপ্ত হয়। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

দোহার-নবাবগঞ্জে গোপনে কার্যক্রম: সাবেক ছাত্রলীগ নেতা মিঠুন শীলকে ঘিরে চাঞ্চল্য

প্রতিবেদকের নাম

ঢাকার দোহার-নবাবগঞ্জ এলাকায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক নেতা মিঠুন শীলকে ঘিরে নতুন করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, তিনি সম্প্রতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৬তম জন্মবার্ষিকী উপলক্ষে তৃণমূল মানুষের মাঝে ইফতার বিতরণের উদ্যোগ নেন।

 

তবে অভিযোগ উঠেছে, এই ইফতার বিতরণ কর্মসূচি আড়ালে রেখে তিনি গোপনে বিভিন্ন স্থানে সংগঠনের কার্যক্রম পরিচালনা করছেন। এলাকাবাসীর দাবি, দোহার-নবাবগঞ্জের বিভিন্ন পয়েন্টে ভিন্ন ভিন্ন সময়ে গোপনে এই কার্যক্রম পরিচালিত হয়েছে।

একাধিক গোপন সূত্রের বরাত দিয়ে জানা গেছে, মিঠুন শীল তার নিজ দলীয় নিষিদ্ধ সংগঠনের সংশ্লিষ্ট কিছু সাংগঠনিক কর্মকাণ্ডও চালিয়ে যাচ্ছেন। বিষয়টি স্থানীয়ভাবে বেশ আলোচনা ও উদ্বেগের জন্ম দিয়েছে।

তবে এসব অভিযোগের বিষয়ে মিঠুন শীলের কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। সংশ্লিষ্ট প্রশাসনের পক্ষ থেকেও এখনো এ বিষয়ে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

স্থানীয়দের মতে, বিষয়টি দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হলে পরিস্থিতি আরও স্পষ্ট হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা