বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৫:৫৪ অপরাহ্ন
শিরোনাম
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বিশেষ আলোচনা সভা ৬ মাসে সরকারের অর্জন নেই, ব্যর্থতা স্পষ্ট: জামায়াত সেক্রেটারি তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করলেন বিএনপির স্থায়ী কমিটির নবনিযুক্ত ৪ সদস্য বাংলাদেশে আল-কায়েদার অবস্থান নিয়ে কোনো তথ্য নেই সোশ্যাল মিডিয়ার অপব্যবহার ঠেকাতে সচেতনতার বিকল্প নেই: তথ্যমন্ত্রী মনপুরায় ‘নতুন কুঁড়ি স্পোর্টসের’ বরাদ্দ নিয়ে ইউএনওর বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৫৩ রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে করা রিট খারিজ সমাজের সবাই একটু এগিয়ে এলে বড় সমস্যার সমাধান করা সম্ভব: প্রধানমন্ত্রী নতুন পে-স্কেল এ বছরের মধ্যেই বাস্তবায়ন হবে: অর্থমন্ত্রী
নোটিশ
ইয়ুথ বাংলা টেলিভিশন ইউকে , ইউএসএ, অস্ট্রেলিয়া ,ফ্রান্স, কানাডা , সিংগাপুর , মালেশিয়াতে স্যাটেলাইটে সম্প্রচারিত টেলিভিশন চ্যানেল যা ২০১৬ সালে বাংলাদেশে অনলাইনে অনুষ্ঠান ও সংবাদ সম্প্রচারের জন্য এনওসি প্রাপ্ত হয়। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

ফেনীতে ভোট দিলেন বিএনপি ও ১১ দলীয় জোটের প্রার্থীরা

প্রতিবেদকের নাম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনীতে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল থেকেই জেলার বিভিন্ন ভোটকেন্দ্রে ভোটারদের উপস্থিতি চোখে পড়ার মতো ছিল। নারী-পুরুষ ও তরুণ ভোটারদের অংশগ্রহণে কেন্দ্রে কেন্দ্রে তৈরি হয়েছে উৎসবের আমেজ। আইনশৃঙ্খলা রক্ষায় প্রশাসন ও বিভিন্ন বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন।

ফেনী–২ আসনে সকাল ৭টা ৪০ মিনিটে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ভিপি জয়নাল আবেদীন ফলেশ্বর টিচার্স ট্রেনিং কলেজ কেন্দ্রে ভোট দেন। একই আসনের শর্শদি উত্তর খানেবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সকাল ৮টায় ভোট দেন ১১ দলীয় জোটের প্রার্থী এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু।

ফেনী–৩ আসনের আলাইয়াপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট প্রদান করেন বিএনপি মনোনীত প্রার্থী আবদুল আউয়াল মিন্টু। একই আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ডা. ফখরুদ্দিন মানিকও আলামপুর কেন্দ্রে ভোট দেন।

ফেনীর তিনটি সংসদীয় আসনে সকাল সাড়ে ৭টা থেকে একযোগে ভোটগ্রহণ শুরু হয়। জেলার ৪২৮টি কেন্দ্রে ভোট চলছে, যার মধ্যে ৫৩টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। ফেনী–১ আসনে ১৮টি, ফেনী–২ আসনে ১৬টি এবং ফেনী–৩ আসনে ১৯টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ।

নিরাপত্তা নিশ্চিত করতে ফেনী–১ আসনে ১২ প্লাটুন বিজিবি মোতায়েন রয়েছে। ফেনী–২ ও ফেনী–৩ আসনে ৯ প্লাটুন সেনাবাহিনী এবং ৬ প্লাটুন বিজিবি দায়িত্ব পালন করছে। তিনটি আসনে ১৮ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ৭ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দায়িত্বে রয়েছেন। এছাড়া পুলিশের ৪৫টি মোবাইল টিম, ৬টি স্ট্রাইকিং ফোর্স, ৫ হাজার ৫৬৪ জন আনসার-ভিডিপি সদস্য এবং র‍্যাবের টহল দলও মাঠে আছে।

এখন পর্যন্ত কোনো বড় ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা