রবিবার, ০৭ জুন ২০২৬, ০৮:৫৫ অপরাহ্ন
নোটিশ
ইয়ুথ বাংলা টেলিভিশন ইউকে , ইউএসএ, অস্ট্রেলিয়া ,ফ্রান্স, কানাডা , সিংগাপুর , মালেশিয়াতে স্যাটেলাইটে সম্প্রচারিত টেলিভিশন চ্যানেল যা ২০১৬ সালে বাংলাদেশে অনলাইনে অনুষ্ঠান ও সংবাদ সম্প্রচারের জন্য এনওসি প্রাপ্ত হয়। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

যারা যাচ্ছে যাক, নতুন করে দল গড়ব: মমতা বন্দোপাধ্যায়

প্রতিবেদকের নাম

ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের ভরাডুবির পর দলটি থেকে পদত্যাগ করেছেন অনেকেই। তবে দলটির প্রধান, পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় বলেছেন, কেউ দল থেকে চলে যেতে চাইলে চলে যাক। তিনি নতুন করে দল গঠন করবেন।

ভারতীয় সংবাদমাধ্যম সংবাদ প্রতিদিনের খবরে বলা হয়, সদ্য অনুষ্ঠিত বিধানসভার নির্বাচনে ২৯৪ আসনের মধ্যে মাত্র ৮০টিতে জিতেছে তৃণমূল কংগ্রেস। দলের এমন ভরাডুবির পর হাল না ছেড়ে নতুন করে লড়াইয়ের ডাক দিয়েছিলেন মমতা বন্দোপাধ্যায়।

আজ শুক্রবার কলকাতার কালীঘাটের বাড়িতে পরাজিত প্রার্থীদের বৈঠকে তিনি বলেন, ‘যারা অন্য দলে চলে যাচ্ছে, যাক। আমি নতুন করে দল গড়ব। যারা আছেন, তাদের বলছি, আপনারা ভেঙে ফেলা পার্টি অফিস সারিয়ে তুলুন, রং করে আবার খুলুন। দরকারে আমিও রং করব। তৃণমূল কখনও মাথা নত করবে না। মানুষের রায় লুট করা হয়েছে।’

এবারের ভোটে ২৯১টি আসনে প্রার্থী দিয়েছিল তৃণমূল। পাহাড়ে তাদের সমর্থনে তিনজন প্রার্থী দিয়েছিল অনীত থাপার দল বিজিপিএম। তৃণমূলের মাত্র ৮০ জন প্রার্থী জয়লাভ করেছেন। বাকি ২১১ জনই পরাজিত হয়েছেন। পরাজিতদের মধ্যে রয়েছেন বহু হেভিওয়েট নেতা-মন্ত্রী। এ পরাজিতদেরই আজ কালীঘাটের বাড়িতে ডেকে পাঠিয়েছিলেন মমতা। বৈঠকে ছিলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও।

এনিয়ে দলের এক্স হ্যান্ডলে পোস্ট করা হয়েছে। তাতে বলা হয়েছে, তারা প্রত্যেকেই অত্যাচার সহ্য করে অসম সাহসের সঙ্গে লড়েছেন।

৪ তারিখ ভোটের ফলপ্রকাশে হারের পর ৫ মে সংবাদ সম্মেলেন মমতা বলেছিলেন, ‘জানি, অনেকেই অন্য দলে চলে যাবেন। তাদের হয়তো বাধ্যবাধকতা আছে। আমার তাতে কিছু বলার নেই। যারা যেতে চায়, যাক। আমি জোর করে ধরে রাখার পক্ষে নই।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা