মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০১:২৫ পূর্বাহ্ন
নোটিশ
ইয়ুথ বাংলা টেলিভিশন ইউকে , ইউএসএ, অস্ট্রেলিয়া ,ফ্রান্স, কানাডা , সিংগাপুর , মালেশিয়াতে স্যাটেলাইটে সম্প্রচারিত টেলিভিশন চ্যানেল যা ২০১৬ সালে বাংলাদেশে অনলাইনে অনুষ্ঠান ও সংবাদ সম্প্রচারের জন্য এনওসি প্রাপ্ত হয়। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

যুদ্ধবিরতি নিয়ে ট্রাম্পের দেওয়া বক্তব্য প্রত্যাখ্যান ইরানের

প্রতিবেদকের নাম

যুদ্ধবিরতির জন্য ইরান প্রস্তাব করেছে বলে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য প্রত্যাখ্যান করেছে ইরান। বুধবার (১ এপ্রিল) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

ট্রুথ সোশ্যালে দেওয়া এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন, নতুন শাসনব্যবস্থার প্রেসিডেন্ট যুদ্ধবিরতির অনুরোধ জানিয়েছেন।

এর প্রেক্ষিতে আজ ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র জানিয়েছেন, যুদ্ধবিরতির এই অনুরোধের দাবিটি অসত্য এবং ভিত্তিহীন।

ইরানের ওপর গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিমান হামলা শুরুর পর থেকে দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিসহ বেশ কয়েকজন শীর্ষ নেতা নিহত হয়েছেন। পরে ৮ মার্চ আয়াতুল্লাহ আলী খামেনির ছেলে মোজতবা খামেনি তার স্থলাভিষিক্ত হন। এরপর থেকে তিনি বেশ কয়েকটি লিখিত বিবৃতি দিলেও জনসমক্ষে আসেননি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা