সোমবার, ১৩ জুলাই ২০২৬, ১১:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
ভুয়া বিল দেখিয়ে টাকা আত্মসাৎ, ৩ পুলিশ সদস্য বরখাস্ত নগরে বাগান করে বেড়ানো রকিবুল পাচ্ছেন বৃক্ষরোপণে জাতীয় পুরস্কার মাটির ঘরের দেয়ালধসে স্কুলছাত্রী নিহত ১০ বছর বয়সী ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই নিহত ইনকিলাব কালচারাল সেন্টার থেকে সরে দাঁড়ানোর ঘোষণা জাবের ও জুমার ব্যাংক ডাকাত-লুটেরাদের ‘ডিম থেরাপি’ দিতে বললেন এমপি রানু জুলাইয়ের অভিন্ন লক্ষ্য ছিল হাসিনার পতন ও গণতান্ত্রিক বাংলাদেশ নতুন ভিসা নীতিমালা চূড়ান্তে ৮ সদস্যের মন্ত্রিসভা কমিটি গঠন প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষকদের সন্মানি বাড়ানোর ঘোষণা প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রীকে ঢাকার বাইরে রাতযাপন না করার পরামর্শ অলি আহমেদের
নোটিশ
ইয়ুথ বাংলা টেলিভিশন ইউকে , ইউএসএ, অস্ট্রেলিয়া ,ফ্রান্স, কানাডা , সিংগাপুর , মালেশিয়াতে স্যাটেলাইটে সম্প্রচারিত টেলিভিশন চ্যানেল যা ২০১৬ সালে বাংলাদেশে অনলাইনে অনুষ্ঠান ও সংবাদ সম্প্রচারের জন্য এনওসি প্রাপ্ত হয়। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

রাজশাহী কলেজ রিপোর্টার্স ইউনিটির সভাপতি আলিম ও সম্পাদক ইবতিদা

প্রতিবেদকের নাম

রাজশাহী কলেজ রিপোর্টার্স ইউনিটির (আরসিআরইউ) ২০২৬ সালের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে দৈনিক রাজশাহী সংবাদের নিজস্ব প্রতিবেদক ও দ্য ডেইলি ক্যাম্পাসের কলেজ প্রতিনিধি আব্দুল আলিমকে সভাপতি এবং দৈনিক উত্তরা প্রতিদিনের নিজস্ব প্রতিবেদক ও বাংলাদেশ বেতারের অনুবাদক জুল ইকরাম ফেরদৌস ইবতিদাকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

আজ বুধবার দুপুরে কলেজের হাজী মুহম্মদ মহসিন ভবনে আরসিআরইউ’র নিজস্ব কার্যালয়ে এ কমিটি ঘোষণা করা হয়।

নবগঠিত কমিটির অন্য সদস্যরা হলেন সহসভাপতি শাহাদাত হোসেন (পাবলিকিয়ান টুডে), সাংগঠনিক সম্পাদক আল সাকিব (দৈনিক আমাদের রাজশাহী), দপ্তর সম্পাদক মুজাহিদুল ইসলাম (দৈনিক উত্তরা প্রতিদিন), অর্থ সম্পাদক ফারহানা ইয়াসমিন ছন্দা (আরসি বার্তা ও দেশচিত্র), প্রশিক্ষণ ও প্রকাশনা সম্পাদক ফারজানা ইসলাম মিতু (রাইজিং বিডি)।

এ ছাড়া নির্বাহী সদস্য হিসেবে রয়েছেন নুসরাত নাঈম সাজিয়া (সময় জার্নাল ও ক্যাম্পাস ২৪. নিউজ) এবং ইউসুফ আলী দুলাল (অগ্রযাত্রা প্রতিদিন)।

এর আগে বিদায়ী সভাপতি আবু সাঈদ রনির সভাপতিত্বে সাধারণ সভায় বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউনিটির প্রধান পৃষ্ঠপোষক ও কলেজ অধ্যক্ষ প্রফেসর ড. মো. ইব্রাহিম আলী।

এতে বিশেষ অতিথি ছিলেন কলেজ উপাধ্যক্ষ অধ্যাপক আবু মো. ইউনুছ আলী, ইউনিটির শিক্ষক উপদেষ্টা ও দর্শন বিভাগের সহযোগী অধ্যাপক ড. সৈয়দ আলী আহসান এবং বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মোস্তাফিজুর রহমান। এছাড়া সাবেক সভাপতি শেখ রহমত উল্লাহ, সাবেক সভাপতি শামসুন্নাহার সুইটি, সাবেক সভাপতি আব্দুল হাকিম উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা