বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৯:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
নানা বাড়িতে ঘুরতে এসে পুকুরে ডুবে শিশুর মৃত্যু ২৭ দিনে এলো আড়াই বিলিয়ন ডলার রেমিট্যান্স মাত্র ১২৫ টাকায় তদবির ছাড়া চাকরি পাওয়া গত ২০ বছরের ইতিহাসে বিরল: ভূমি প্রতিমন্ত্রী শিক্ষার গুণগত মান বাড়াতে নির্দেশনা প্রধানমন্ত্রীর জুলাই পদযাত্রায় হামলা, নাসীরুদ্দীন-সারজিস আহত মানচিত্রে নির্ভুলতা, উন্নয়নে গতি ও জাতীয় নিরাপত্তায় নতুন শক্তি: প্রতিরক্ষা উপদেষ্টা মিয়ানমার সীমান্তে মাইন বিস্ফোরণে বাংলাদেশি যুবকের পা বিচ্ছিন্ন ভারত-যুক্তরাষ্ট্র কারও আধিপত্য মেনে নেব না: নাহিদ ইসলাম হামে আরো ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত ৯০৪ সড়কে হাতি নিয়ে চাঁদা তোলার সময় ইজিবাইক উল্টে শিশু নিহত
নোটিশ
ইয়ুথ বাংলা টেলিভিশন ইউকে , ইউএসএ, অস্ট্রেলিয়া ,ফ্রান্স, কানাডা , সিংগাপুর , মালেশিয়াতে স্যাটেলাইটে সম্প্রচারিত টেলিভিশন চ্যানেল যা ২০১৬ সালে বাংলাদেশে অনলাইনে অনুষ্ঠান ও সংবাদ সম্প্রচারের জন্য এনওসি প্রাপ্ত হয়। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

রিনা খানের হুঁশিয়ারি

প্রতিবেদকের নাম

চলচ্চিত্রাঙ্গনে নির্বাচনী আমেজ শুরু! বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬-২৮ মেয়াদের নির্বাচনকে সামনে রেখে প্রচারণায় নেমেছেন প্রার্থীরা। চলছে ভোটের নানা হিসাব-নিকাশ। নিজেদের পরিকল্পনা ও প্রতিশ্রুতি শিল্পীদের কাছে তুলে ধরছেন প্রার্থীরা। এমন আবহে সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচন নিশ্চিত করার দাবি জানিয়েছেন সহ-সাধারণ সম্পাদক পদপ্রার্থী রিনা খান।

আরমান-মুক্তি প্যানেল থেকে প্রার্থী হয়েছেন এই অভিনেত্রী। সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করার গুরুত্ব তুলে ধরেছেন তিনি। কারচুপির চেষ্টা করা হলে, ঐক্যবদ্ধভাবে প্রতিহত করা হবে- এমন হুঁশিয়ারিও দিয়েছেন রিনা খান।

তার কথায়, ‘আমি বলব না যে কারচুপির সম্ভাবনা নেই। পৃথিবীর প্রায় সব নির্বাচনেই কারচুপির আশঙ্কা থাকে। তবে আমরা কোনো ধরনের কারচুপি হতে দিব না। যদি কেউ এমন চেষ্টা করে, আমরা ঐক্যবদ্ধভাবে তা প্রতিহত করব। সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচন নিশ্চিত করতে যা যা প্রয়োজন, আমরা সেই ব্যবস্থা নেব।’

এ বিষয়ে নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, ভোটগ্রহণ শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। ভোটকেন্দ্রে নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখার পাশাপাশি নির্বাচন পরিচালনায় সংশ্লিষ্টদেরও প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

শিল্পী সমিতির এবারের নির্বাচনে মুখোমুখি হয়েছে দুটি পূর্ণাঙ্গ প্যানেল। একটি প্যানেলে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন শিবা শানু এবং সাধারণ সম্পাদক পদে জয় চৌধুরী। অন্যদিকে, সভাপতি পদে রয়েছেন আরমান এবং সাধারণ সম্পাদক পদে লড়ছেন রুমানা ইসলাম মুক্তি। এ ছাড়াও কার্যনির্বাহী পরিষদের বিভিন্ন পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবেও অংশ নিয়েছেন একাধিক শিল্পী।

সব প্রক্রিয়া শেষে আগামী ৩ জুলাই ভোটগ্রহণের মাধ্যমে নির্বাচিত হবে নতুন নির্বাহী কমিটি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা