শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৩:৫৪ অপরাহ্ন
শিরোনাম
ভুয়া বিল দেখিয়ে টাকা আত্মসাৎ, ৩ পুলিশ সদস্য বরখাস্ত নগরে বাগান করে বেড়ানো রকিবুল পাচ্ছেন বৃক্ষরোপণে জাতীয় পুরস্কার মাটির ঘরের দেয়ালধসে স্কুলছাত্রী নিহত ১০ বছর বয়সী ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই নিহত ইনকিলাব কালচারাল সেন্টার থেকে সরে দাঁড়ানোর ঘোষণা জাবের ও জুমার ব্যাংক ডাকাত-লুটেরাদের ‘ডিম থেরাপি’ দিতে বললেন এমপি রানু জুলাইয়ের অভিন্ন লক্ষ্য ছিল হাসিনার পতন ও গণতান্ত্রিক বাংলাদেশ নতুন ভিসা নীতিমালা চূড়ান্তে ৮ সদস্যের মন্ত্রিসভা কমিটি গঠন প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষকদের সন্মানি বাড়ানোর ঘোষণা প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রীকে ঢাকার বাইরে রাতযাপন না করার পরামর্শ অলি আহমেদের
নোটিশ
ইয়ুথ বাংলা টেলিভিশন ইউকে , ইউএসএ, অস্ট্রেলিয়া ,ফ্রান্স, কানাডা , সিংগাপুর , মালেশিয়াতে স্যাটেলাইটে সম্প্রচারিত টেলিভিশন চ্যানেল যা ২০১৬ সালে বাংলাদেশে অনলাইনে অনুষ্ঠান ও সংবাদ সম্প্রচারের জন্য এনওসি প্রাপ্ত হয়। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

শিক্ষার্থীকে দিয়ে শিক্ষিকার ‘শরীর ম্যাসাজ’, তদন্ত কমিটি গঠন

প্রতিবেদকের নাম

নীলফামারীর ডিমলা উপজেলার খালিশা চাপানী ইউনিয়নের চারঘড়ি চাপানী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এক শিশু শিক্ষার্থীকে দিয়ে সহকারী শিক্ষিকার শরীর ম্যাসাজ করানোর একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ঘটনাটি নিয়ে এলাকাজুড়ে ব্যাপক ক্ষোভ ও সমালোচনার সৃষ্টি হয়েছে।

ঘটনাটি প্রকাশ্যে আসার পর উপজেলা প্রাথমিক শিক্ষা বিভাগ বিষয়টি আমলে নেয়। এ ঘটনায় বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ সংশ্লিষ্টদের কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে। পাশাপাশি দুই সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটিও গঠন করা হয়েছে।

সম্প্রতি ফেসবুকে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, বিদ্যালয়ের অফিস কক্ষে একটি বিছানায় শুয়ে এক শিশু শিক্ষার্থীকে দিয়ে শরীর ম্যাসাজ করিয়ে নিচ্ছেন সহকারী শিক্ষিকা কাজলী আক্তার। একই সময়ে কক্ষে উপস্থিত ছিলেন আরও দুই সহকারী শিক্ষিকা। তাদের মধ্যে ওয়াহিদা জান্নাত মুনমুন চেয়ারে বসে মোবাইল ফোন ব্যবহার করছিলেন এবং মনি আক্তার গল্পে ব্যস্ত ছিলেন।

স্থানীয় বাসিন্দা, অভিভাবক ও নেটিজেনরা ঘটনাটির তীব্র সমালোচনা করেছেন। স্থানীয়দের অভিযোগ, শিক্ষাপ্রতিষ্ঠানে শিশুদের শিক্ষা, নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করার দায়িত্ব কর্তৃপক্ষের। সেখানে একজন শিক্ষার্থীকে দিয়ে ব্যক্তিগত কাজ করানো কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

স্থানীয় বাসিন্দা আব্দুর রহিম বলেন, ‘যেখানে বিদ্যালয় শিশুদের শিক্ষা, নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করার স্থান, সেখানে একজন শিক্ষার্থীকে দিয়ে এ ধরনের ব্যক্তিগত কাজ করানো কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।’

ডিমলা উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বীরেন্দ্র নাথ রায় বলেন, ‘এ ঘটনায় কারণ দর্শানোর নোটিশসহ দুই সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত প্রতিবেদন হাতে পাওয়ার পর দোষী শিক্ষকদের বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’

ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বলেন, ‘ভিডিওটি আমি দেখেছি। তবে এটি সাম্প্রতিক সময়ের নয়, ১০ থেকে ১৫ দিন আগের ঘটনা। বিষয়টি জানার পরপরই প্রাথমিক শিক্ষা বিভাগের মাধ্যমে তদন্ত শুরু করা হয়েছে এবং সংশ্লিষ্টদের শোকজ করা হয়েছে।’

তিনি আরও জানান, উপজেলা শিক্ষা কর্মকর্তাকে দ্রুত সরেজমিন তদন্ত শেষ করে চূড়ান্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। তদন্তের ভিত্তিতে দায়ীদের বিরুদ্ধে আইনি ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা