বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
নানা বাড়িতে ঘুরতে এসে পুকুরে ডুবে শিশুর মৃত্যু ২৭ দিনে এলো আড়াই বিলিয়ন ডলার রেমিট্যান্স মাত্র ১২৫ টাকায় তদবির ছাড়া চাকরি পাওয়া গত ২০ বছরের ইতিহাসে বিরল: ভূমি প্রতিমন্ত্রী শিক্ষার গুণগত মান বাড়াতে নির্দেশনা প্রধানমন্ত্রীর জুলাই পদযাত্রায় হামলা, নাসীরুদ্দীন-সারজিস আহত মানচিত্রে নির্ভুলতা, উন্নয়নে গতি ও জাতীয় নিরাপত্তায় নতুন শক্তি: প্রতিরক্ষা উপদেষ্টা মিয়ানমার সীমান্তে মাইন বিস্ফোরণে বাংলাদেশি যুবকের পা বিচ্ছিন্ন ভারত-যুক্তরাষ্ট্র কারও আধিপত্য মেনে নেব না: নাহিদ ইসলাম হামে আরো ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত ৯০৪ সড়কে হাতি নিয়ে চাঁদা তোলার সময় ইজিবাইক উল্টে শিশু নিহত
নোটিশ
ইয়ুথ বাংলা টেলিভিশন ইউকে , ইউএসএ, অস্ট্রেলিয়া ,ফ্রান্স, কানাডা , সিংগাপুর , মালেশিয়াতে স্যাটেলাইটে সম্প্রচারিত টেলিভিশন চ্যানেল যা ২০১৬ সালে বাংলাদেশে অনলাইনে অনুষ্ঠান ও সংবাদ সম্প্রচারের জন্য এনওসি প্রাপ্ত হয়। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

সিরাজগঞ্জে স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে হত্যার অভিযোগ

প্রতিবেদকের নাম

সিরাজগঞ্জের তাড়াশে স্বামীর বিরুদ্ধে তানিয়া খাতুন নামে এক গৃহবধুকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। আজ মঙ্গলবার সকালে উপজেলার দেশীগ্রাম ইউনিয়নের বিষমডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকেই অভিযুক্ত স্বামী শাহপরান পলাতক রয়েছেন।

নিহত তানিয়া খাতুন (২৪) ওই গ্রামের ছোরহাব আলীর মেয়ে ও নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলার বাসিন্দা শাহ পরানের স্ত্রী।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, প্রায় ৪ বছর আগে তানিয়া খাতুন ও মো. শাহ পরান প্রেম করে বিয়ে করেন। বিয়ের পর থেকে তানিয়া স্বামীকে সঙ্গে নিয়ে বাবার বাড়ি বিষমডাঙ্গা গ্রামে বসবাস করে আসছিলেন।

নিহত তানিয়ার বাবা সোরহাব আলী অভিযোগ করে বলেন, শাহ পরান বিয়ের পর থেকে তানিয়াকে পারিবারিক কলহের কারনে অত্যাচার করে আসছে। এরই জের ধরে গতকাল সোমবার রাতেও স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। পরবর্তীতে তানিয়া ও তার স্বামী রাতে নিজেদের শোবার ঘরে ঘুমাতে যান। আজ মঙ্গলবার সকালে পরিবারের লোকজন ঘরের মেঝেতে তানিয়ার মরদেহ পড়ে থাকতে দেখেন। সেসময় তানিয়ার স্বামী শাহ পরান পলাতক ছিলেন। পরে তারা তাড়াশ থানা পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।

তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান জানান, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। নিহতের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি হত্যা। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে।’

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা