বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৯ পূর্বাহ্ন
নোটিশ
ইয়ুথ বাংলা টেলিভিশন ইউকে , ইউএসএ, অস্ট্রেলিয়া ,ফ্রান্স, কানাডা , সিংগাপুর , মালেশিয়াতে স্যাটেলাইটে সম্প্রচারিত টেলিভিশন চ্যানেল যা ২০১৬ সালে বাংলাদেশে অনলাইনে অনুষ্ঠান ও সংবাদ সম্প্রচারের জন্য এনওসি প্রাপ্ত হয়। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

অন্য কারও ইচ্ছায় এ দেশ পরিচালিত হবে না: ববি উপাচার্য

প্রতিবেদকের নাম

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) উপাচার্য ড. মো. মামুন অর রশিদ বলেছেন, বাংলাদেশ তার নিজস্ব গতিতে চলবে, অন্য কারও ইচ্ছায় এ দেশ পরিচালিত হবে না।

আজ রোববার সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে ‘প্রথম ফ্যাসিস্ট বাহিনীমুক্ত স্বাধীন বরিশাল বিশ্ববিদ্যালয় দিবস’ উপলক্ষে একটি শোভাযাত্রার আয়োজন করা হয়। শোভাযাত্রা শেষে বিশ্ববিদ্যালয়ের কীর্তনখোলা অডিটোরিয়ামে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ববি উপাচার্য বলেন, ‘জুলাই আমাদের এ শিক্ষাই দেয়। ১৭ বছরে এ দেশের প্রতিটি সেক্টরকে ধ্বংস করে দেওয়া হয়েছিল। এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাখাত ও আর্থিক খাত। শিক্ষাকে ধ্বংস করে জাতিকে মেধা শূন্য করার চেষ্টা করা হয়েছিল। আজকের পরিবর্তিত পরিস্থিতিতে আমরা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছি। এর জন্য আমাদের সবার আগে ঐক্যবদ্ধ থাকতে হবে। প্রত্যেককে তার নিজ নিজ অবস্থান থেকে কাজ করে যেতে হবে।’

সভায় আরও বক্তব্য দেন ইংরেজি বিভাগের অধ্যাপক ড. মো. মুহসিন উদ্দীন, বিজনেস স্টাডিজ অনুষদের ডিন মো. হারুন-অর-রশিদ, শেরে বাংলা হলের প্রভোস্ট ড. আবদুল আলিম বছির এবং বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মো. মেহেদী হাসান সোহাগ। কর্মকর্তাদের মধ্যে প্রকৌশল শাখার উপ-প্রধান প্রকৌশলী মুরশীদ আবেদীন, কর্মচারীদের মধ্যে হাসানুজ্জামান ও ইব্রাহিম বক্তব্য দেন।

শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য দেন ইতিহাস বিভাগের মোশারেফ হোসেন, রসায়ন বিভাগের রাকিব এবং বাংলা বিভাগের মনিরুল ইসলাম।

ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক জুলাই স্মৃতিফলক ও জুলাই-২৪ স্মরণিকা প্রস্তুতকরণ কমিটির আহ্বায়ক ড. মো. আলমগীরের মোল্লা সভায় সভাপতিত্ব করেন।

উল্লেখ্য, ১৮ জুলাই প্রথম ফ্যাসিস্ট বাহিনীমুক্ত স্বাধীন বরিশাল বিশ্ববিদ্যালয় দিবস। ২০২৪ সালের এদিনে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দুর্বার আন্দোলন ও প্রতিরোধের মুখে ফ্যাসিস্ট বাহিনী বরিশাল বিশ্ববিদ্যালয় এলাকা ত্যাগ করতে বাধ্য হয়। আর তাই প্রতিবছর এদিনটিকে ‘প্রথম ফ্যাসিস্ট বাহিনীমুক্ত স্বাধীন বরিশাল বিশ্ববিদ্যালয় দিবস’ হিসেবে উদযাপন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা