বাংলাদেশ অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স কল্যাণ সমিতির কার্যনির্বাহী কমিটির ২০২৬-২০২৮ মেয়াদের (ত্রি-বার্ষিক) নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন সাবেক সচিব ও পুলিশের সাবেক আইজিপি মো. আবদুল কাইয়ুম ও মহাসচিব নির্বাচিত হয়েছেন অবসরপ্রাপ্ত পুলিশ সুপার মিয়া লুৎফর রহমান চৌধুরী।
সহসভাপতি নির্বাচিত হয়েছেন— সাবেক অতিরিক্ত আইজিপি মো. আব্দুল মান্নান, সাবেক অতিরিক্ত আইজিপি মো. আবদুর রহমান খান এবং সাবেক অতিরিক্ত আইজিপি মো. মোখলেছুর রহমান। কোষাধ্যক্ষ পদে নির্বাচিত হয়েছেন মো. আব্দুল কুদ্দুস খান, যুগ্ম-মহাসচিব মো. সিরাজুল ইসলাম ও মোঃ বক্তিয়ার হোসেন ভূঞা। এছাড়া দপ্তর সম্পাদক পদে কাজী শাহাবুদ্দিন আহ্ম্মদ, লাইব্রেরি ও ডরমিটরি সম্পাদক পদে নাসির উদ্দিন খান এবং সহকারী কোষাধ্যক্ষ পদে মো. জাহিদ আলম বিশ্বাস নির্বাচিত হয়েছেন।
কার্যনির্বাহী সদস্য পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থী (১১ টি পদের বিপরীতে ১৪ জন প্রার্থী) থাকায় নির্বাচন কমিশন কর্তৃক ঘোষিত তফসিল অনুযায়ী গত ২০ জুন কেন্দ্রীয়ভাবে ঢাকায় এবং সমিতির ১৯টি শাখায় যথারীতি ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
সদস্যগণের সরাসরি ভোটে নির্বাচিত নির্বাহী সদস্যগন হলেন, মো. ওবায়দুর রহমান খান, এম এ মালেক, মো. আবদুল ফাত্তাহ খান, সেতারা বেগম, মো. ইন্তেজার রহমান, মো. আমীর আলী, মো. আবদুস সামাদ, মো. জাফর উল্লাহ, মো. সিরাজুল ইসলাম, মো. আমিনুুল ইসলাম সরকার ও মো. আলী হায়দার মিয়া। নব নির্বাচিত কমিটির সকল পর্য়ায়ের সদস্য গত ২১ জুন সমিতির দায়িত্বভার গ্রহণ করেছেন বলে সমিতির এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।