শেষ ৩২-এর লড়াইয়ে সুইজারল্যান্ডের কাছে ২-০ গোলে হেরে ২০২৬ ফিফা বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে আলজেরিয়া। বিশ্বকাপ থেকে দলের বিদায়ের পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিলেন আলজেরিয়ার অধিনায়ক রিয়াদ মাহরেজ।
টরন্টোতে শেষ ৩২-এর ম্যাচে সুইজারল্যান্ডের মুখোমুখি হয় আলজেরিয়া। ম্যাচ শেষে সংবাদ মাধ্যমকে ৩৫ বছর বয়সী মাহরেজ বলেন, ‘আলজেরিয়ার হয়ে এটাই আমার শেষ আন্তর্জাতিক ম্যাচ।’