বুধবার, ২৪ জুন ২০২৬, ০৬:০৬ অপরাহ্ন
শিরোনাম
যত্রতত্র বর্জ্য ফেলা বন্ধে ডিএসসিসি, বিডি ক্লিন ও রেড ক্রিসেন্টের যৌথ উদ্যোগ আ. লীগের অপরাধের বিচার না করলে সরকার মেয়াদ পূর্ণ করতে পারবে না জাতীয় চিড়িয়াখানায় এল বিদেশি দুই জাতের প্রাণী সংসদ অধিবেশনের চেয়ে গুরুত্বপূর্ণ কোনো রাষ্ট্রীয় কাজ নেই: স্পিকার ওয়ান ব্যাংক থেকে নগদ-এ তাৎক্ষণিক পাঠানো যাবে টাকা জাকার্তায় বৈশ্বিক সম্মেলনে দেশের উচ্চশিক্ষার অগ্রযাত্রা তুলে ধরলেন সবুর খান প্রধানমন্ত্রীর সঙ্গে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম প্রেসিডেন্টের সাক্ষাৎ জাইমা রহমানের ছবি ব্যবহার করে প্রতারণার মামলায় আইনজীবী রিমান্ডে অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স কল্যাণ সমিতির সভাপতি কাইয়ুম, মহাসচিব লুৎফর রোনালদো আমাদের দলের আদর্শ: পর্তুগাল কোচ
নোটিশ
ইয়ুথ বাংলা টেলিভিশন ইউকে , ইউএসএ, অস্ট্রেলিয়া ,ফ্রান্স, কানাডা , সিংগাপুর , মালেশিয়াতে স্যাটেলাইটে সম্প্রচারিত টেলিভিশন চ্যানেল যা ২০১৬ সালে বাংলাদেশে অনলাইনে অনুষ্ঠান ও সংবাদ সম্প্রচারের জন্য এনওসি প্রাপ্ত হয়। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

অবৈধ অস্ত্র উদ্ধারে সেরা কুমিল্লা জেলা পুলিশ

প্রতিবেদকের নাম

বাংলাদেশের সব পুলিশ ইউনিটের মধ্যে অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধার অভিযানে কৃতিত্বপূর্ণ অবদানের জন্য ‘ক’ গ্রুপে তৃতীয় স্থান অর্জন করেছে কুমিল্লা জেলা পুলিশ।

পুলিশ সপ্তাহ-২০২৬ উপলক্ষে সোমবার (১২ মে) রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্স এ আয়োজিত অনুষ্ঠানে এ পুরস্কার প্রদান করা হয়।

২০২৫ সালে অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধার অভিযান ও অপরাধ নিয়ন্ত্রণে সার্বিক কার্যক্রম মূল্যায়নে বিশেষ অবদান রাখায় কুমিল্লা জেলা পুলিশকে সম্মাননা প্রদান করেন আইজিপি মোঃ আলী হোসেন ফকির।

কুমিল্লা জেলা পুলিশের পক্ষে পুরস্কার গ্রহণ করেন পুলিশ সুপার মোঃ আনিসুজ্জামান।

জানা যায়, অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধারে ধারাবাহিক অভিযান, অপরাধ নিয়ন্ত্রণ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে কার্যকর ভূমিকা রাখায় এ স্বীকৃতি অর্জন করে কুমিল্লা জেলা পুলিশ।

পুলিশ সুপার মোঃ আনিসুজ্জামান বলেন, স্বীকৃতি কাজের গতি তরান্বিত করে। এ অর্জন জেলার সকল পুলিশ সদস্যের সম্মিলিত অর্জন। জেলাবাসীর অকুণ্ঠ সমর্থন এমন অর্জনের নেপথ্যে সহায়ক ভূমিকা পালন করেছে। কুমিল্লাকে অপরাধমুক্ত রাখতে জেলা পুলিশ বদ্ধপরিকর।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা