শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৪:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম
পোস্টারে ব্যক্তিগত ছবি, প্রভার ক্ষোভ, অতঃপর পরিবর্তন রূপায়ণ সিটি উত্তরায় চলছে তিন দিনব্যাপী স্পট বুকিং কার্নিভাল জুলাইয়ের চেতনাকে রাজনৈতিক ফায়দা হাসিলে ব্যবহার করা যাবে না: তথ্যমন্ত্রী ইউসুফ হত্যা: তদন্ত ভিন্নখাতে নেওয়ার অভিযোগ উৎপাদন ব্যাহত, জনজীবনে চরম ভোগান্তি; পরিস্থিতি স্বাভাবিক হতে আরও দুই সপ্তাহ ডেপুটি অ্যাটর্নি ও সহকারী অ্যাটর্নি জেনারেল হলেন ২৬৫ জন অপরিকল্পিত প্রকল্প হাতে নিয়ে অপচয় করা যাবে না: বিদ্যুৎ প্রতিমন্ত্রী জুলাই গণঅভ্যুত্থানে নারীর অবদানের রাষ্ট্রীয় স্বীকৃতি চাইলেন সাইফুল হক পরিবর্তনের চাবিকাঠি নাগরিকদের হাতেই: হোসেন জিল্লুর রহমান জাগো বাঁশখালী পেইজের আবু ছিদ্দিকের বিরুদ্ধে ২লাখ চাঁদাদাবির অভিযোগ
নোটিশ
ইয়ুথ বাংলা টেলিভিশন ইউকে , ইউএসএ, অস্ট্রেলিয়া ,ফ্রান্স, কানাডা , সিংগাপুর , মালেশিয়াতে স্যাটেলাইটে সম্প্রচারিত টেলিভিশন চ্যানেল যা ২০১৬ সালে বাংলাদেশে অনলাইনে অনুষ্ঠান ও সংবাদ সম্প্রচারের জন্য এনওসি প্রাপ্ত হয়। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

আর্জেন্টিনা সমর্থকদের আনন্দ শোভাযাত্রায় মোটরসাইকেল-অটোরিকশার সংঘর্ষ, আহত ৪

প্রতিবেদকের নাম

শরীয়তপুরে আর্জেন্টিনার আনন্দ শোভাযাত্রায় মোটরসাইকেল ও অটোরিকশার দুই সমর্থকসহ চারজন আহত হয়েছে। আজ শনিবার বিকেলে শহরের বীরশ্রেষ্ঠ শহিদ ল্যান্সনায়েক মুন্সি আব্দুর রউফ স্টেডিয়ামের ফটকের সামনে এ ঘটনা ঘটে।

তাৎক্ষণিকভাবে দুর্ঘটনার শিকার এক আর্জেন্টাইন সমর্থকের নাম পরিচয় পাওয়া গেছে। তার নাম সঞ্জয় দাস। তিনি পৌরসভার ধানুকা এলাকার বাসিন্দা।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শনিবার বিকেলে শরীয়তপুরে আর্জেন্টিনা ফ্যান্স ক্লাবের উদ্যোগে বর্ণাঢ্য মোটরসাইকেল ও ট্রাক শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি সদর উপজেলা প্রাঙ্গণ থেকে বের হয়ে শহরের প্রধান সড়ক অতিক্রম করে মনোহর বাজার মোড় এলাকায় যাত্রা শুরু করে।

শোভাযাত্রাটি বীরশ্রেষ্ঠ শহিদ ল্যান্সনায়েক মুন্সি আব্দুর রউফ স্টেডিয়ামের ফটকের সামনে আসলে বহরের একটি মোটরসাইকেল সামনে থেমে থাকা একটি অটোরিকশাকে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল আরোহী, আর্জেন্টিনার দুই সমর্থক এবং অটোরিকশার চালক ওএকযাত্রী আহত হন। পরে তাদের উদ্ধার করে সদর হাসপাতালে পাঠানো হয়।

বিল্লাল হোসেন নামের এক পথচারী বলেন, ‘আর্জেন্টিনার মোটরসাইকেলের বহরের কিছু ছেলেরা উচ্ছৃঙ্খলভাবে এসেছে। মিছিল দেখে অটোরিকশাচালক পাশে সাইড করে রেখেছিল। সেখানে এসেই একটি মোটরসাইকেল অটোরিকশার সঙ্গে সংঘর্ষ হয়। বেশ কয়েকজন আহত হয়েছে।’

এ ব্যাপারে আর্জেন্টিনা ফ্যান্স ক্লাবের সদস্য ও আনন্দ শোভাযাত্রার আয়োজক সুজন মোল্লা বলেন, ‘উঠতি বয়সের ছেলে-পেলে, তাই নিজেকে নিয়ন্ত্রণ রাখতে পারেনি। দুর্ঘটনার পর তারা সদর হাসপাতাল থেকে চিকিৎসা নিয়েছে। আমি আমার প্রতিনিধি পাঠিয়েছি তাদের খোঁজ-খবর নিতে।’

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা