রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
পোস্টারে ব্যক্তিগত ছবি, প্রভার ক্ষোভ, অতঃপর পরিবর্তন রূপায়ণ সিটি উত্তরায় চলছে তিন দিনব্যাপী স্পট বুকিং কার্নিভাল জুলাইয়ের চেতনাকে রাজনৈতিক ফায়দা হাসিলে ব্যবহার করা যাবে না: তথ্যমন্ত্রী ইউসুফ হত্যা: তদন্ত ভিন্নখাতে নেওয়ার অভিযোগ উৎপাদন ব্যাহত, জনজীবনে চরম ভোগান্তি; পরিস্থিতি স্বাভাবিক হতে আরও দুই সপ্তাহ ডেপুটি অ্যাটর্নি ও সহকারী অ্যাটর্নি জেনারেল হলেন ২৬৫ জন অপরিকল্পিত প্রকল্প হাতে নিয়ে অপচয় করা যাবে না: বিদ্যুৎ প্রতিমন্ত্রী জুলাই গণঅভ্যুত্থানে নারীর অবদানের রাষ্ট্রীয় স্বীকৃতি চাইলেন সাইফুল হক পরিবর্তনের চাবিকাঠি নাগরিকদের হাতেই: হোসেন জিল্লুর রহমান জাগো বাঁশখালী পেইজের আবু ছিদ্দিকের বিরুদ্ধে ২লাখ চাঁদাদাবির অভিযোগ
নোটিশ
ইয়ুথ বাংলা টেলিভিশন ইউকে , ইউএসএ, অস্ট্রেলিয়া ,ফ্রান্স, কানাডা , সিংগাপুর , মালেশিয়াতে স্যাটেলাইটে সম্প্রচারিত টেলিভিশন চ্যানেল যা ২০১৬ সালে বাংলাদেশে অনলাইনে অনুষ্ঠান ও সংবাদ সম্প্রচারের জন্য এনওসি প্রাপ্ত হয়। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

ছাগল চুরির অভিযোগে নারী-পুরুষকে গণপিটুনি

প্রতিবেদকের নাম

রাজবাড়ীতে ছাগল চুরি করে বিক্রির চেষ্টাকালে এক নারী ও এক পুরুষকে গণপিটুনি দিয়েছে স্থানীয় বাসিন্দারা। সোমবার (২০ এপ্রিল) বিকেলে রাজবাড়ী সদর উপজেলার বানিবহ গরু-ছাগল হাটে এ ঘটনা ঘটে।

আটকরা হলেন জেলার কালুখালী উপজেলার হোগলাডাঙ্গী গ্রামের সোহেল শেখ (৩০) ও রামচন্দ্রপুর গ্রামের বিলকিস (২৫)। পরে তাদেরকে সদর থানায় সোপর্দ করা হয়েছে।

ছাগল মালিক, বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের কুটিপাঁচুরিয়া গ্রামের আব্দুল জব্বার বলেন, ‘বাড়ির পাশে কলাবাগানে ছাগল বেঁধে রাখি। দুপুরে ছাগল আনতে গিয়ে দেখতে পাই আমার দুটি ছাগল নেই। লোকজন বলে কলার পাতা দিয়ে ছাগল রিক্সায় করে নিয়ে যায় দুজন। পরে বানিবহ বাজারে এসে হাতেনাতে দুই চোরকে ছাগলসহ আটক করি। উত্তেজিত জনতা তাদেরকে মারধর করে। পরে ইউনিয়ন পরিষদে তাদের আটকে রাখা হয়। পুলিশ আসার পর রাজবাড়ী থানা পুলিশে সোপর্দ করা হয়।’

রহমান শেখ নামের এক স্থানীয় বাসিন্দা বলেন, ‘এরা চিহ্নিত চোর। বিভিন্ন স্থান থেকে কৌশলে ছাগল চুরি করে বিক্রি করে। গত শনিবার ছাগল চুরি করে বহরপুর বাজারে এনে বিক্রি করার সময় ধরা পড়ে। সেখানে নারী বিধায় তাকে ক্ষমা করে ছেড়ে দেয়। সোমবার আবারও বানিবহ বাজারে ধরা পড়েছে। তাদেরকে আইনের আওতায় আনা উচিত।’

রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার ঘোষকে তার মোবাইল ফোনে কল করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা